ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ভূতঘর একাদশ
সারাদেশ

ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ভূতঘর একাদশ

আব্দুল্লাহ সায়েম, কক্সবাজার: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে টেকপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২২।

আরও পড়ুন: নিরাপদ সড়ক গড়তে কাজ করছে সরকার

শুক্রবার বিকেলে খুরুশকুল মাঝিরঘাট ব্রীজ সংলগ্ন মাঠে হাঙ্গরপাড়া জনকল্যাণ সংস্থার আয়োজনে ও টেকপাড়া ফুটবল ক্লাব পরিচালিত টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময় শেষে টেকপাড়া তরুণ ঐক্য পরিষদ ও ভূতঘর ফুটবল একাদশের মধ্যকার ম্যাচে ফলাফল শূন্য হলে পরে ট্রাইবেকারেই ২-০ গোলে জয় তোলে নেই ভূতঘর ফুটবল একাদশ।

ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়াবিদ পৌর আওয়ামী লীগ নেতা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন জান্নু বলেন, টেকপাড়ার হারানো এই ঐতিহ্য আবারও ফীরে আনতে কাজ করা দরকার, এবং বলেন তরুণদের মাদক থেকে দূরে রাখতে এই ক্রীড়ার বিকল্প নেই তাই প্রতিবছর এই টুর্নামেন্ট গুলো আয়োজন করবেন বলেও জানান।

আরও পড়ুন: বৃটিশ প্রধানমন্ত্রী নির্বাচনে এগিয়ে সুনাক

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকপাড়া সোসাইটির সভাপতি ক্রীড়া সংগঠক এম. জাহেদ উল্লাহ, জেলা ক্রীড়ালেখক সমিতি কক্সবাজারের সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান ও বার্মিজ মার্কেট ব্যবসায়ি সমিতির সভাপতি মুসা কলিমুল্লাহ। হাঙ্গরপাড়া জনকল্যান সংস্থার সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল, সমাজ সেবক শেখ ফরহাদ, আবদুর রহমান, টেকপাড়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জমির উদ্দিন। সাবেক ছাত্রনেতা আশিক আবদুল্লাহ, সাইফুল ইসলাম, ইসরানুল হক চান্নু, আবদুল মাজেদ, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফুল করিম ও তোফাজ্জল হোসেন আরফাত প্রমুখ।

আরও পড়ুন: ধর্মঘটের বিষয়ে কিছু জানি না

পরে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ ট্রফি তুলে দেন অতিথিরা, পাশাপাশি উভয় দলের খেলোয়াড়দের মেডেল ও ম্যাচ রেফারিকে মেডেল তুলে দেন অতিথিরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা