সারাদেশ

চরাঞ্চলে ইলিশ শিকারিদের আস্তানা গেড়ে দৌরাত্ম্য

শফিক স্বপন, মাদারীপুর: প্রতিনিয়ত প্রশাসন নতুন নতুন কৌশলে অভিযান চালিয়ে ইলিশ শিকারিদের জেল-জরিমানা অস্থায়ী আস্তানা উচ্ছেদ করলেও থামেনি ইলিশ শিকারিদের দৌরাত্ম্য।

আরও পড়ুন: গামছা পেঁচিয়ে সাবিনাকে হত্যা করে সুমন

শিফট ভিত্তিতে টহল থাকলেও নদী ও চরগুলোতে স্থায়ীভাবে আইন শৃঙ্খলা বাহিনী বা ক্যাম্প না থাকায় মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের জাজিরা, মুন্সীগঞ্জের লৌহজং, ঢাকার দোহার, ফরিদপুরের সদরপুর অংশের পদ্মা নদীতে ওৎ পেতে রয়েছে ইলিশ শিকারীরা। ইলিশ শিকারিরা পদ্মা নদীর বিস্তৃর্ন চরাঞ্চলের কাশবনগুলোকে বেছে নিয়েছে আশ্রয়স্থল হিসেবে। ক্রেতারা নানান উপায়ে পৌছাচ্ছেন প্রত্যন্ত এ এলাকাগুলোতে। নদী পাড়ে কাশবনে বসেছে অস্থায়ী বা তাবু টানিয়ে হাট বাজার আস্তানা আবাসস্থান।

মা ইলিশ সংরক্ষণে সরকারের নিধেধাজ্ঞাসহ বিশেষ অভিযান চলছে। ইলিশ নিধনে সরকারের নিষেধজ্ঞা বাস্তবায়নে অভিযানের শুরু থেকেই জেলার শিবচরের পদ্মা নদী ও সংলগ্ন চরগুলোতে প্রশাসনের ব্যাপক অভিযান চলছে। অভিযানে সংযুক্ত করা হয়েছে জনপ্রতিনিধিদের। অভিযান চালিয়ে কয়েকটি আস্তানার অর্ধ শত অস্থায়ী স্থাপনাও উচ্ছেদ করেছে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের নিতে রাজি মিয়ানমার

চলছে শিফট ভিত্তিক ডিউটি। এরই মাঝে সুযোগ পেয়েই জেলেরা নদীতে নেমে পড়ছে। মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের জাজিরা, মুন্সীগঞ্জের লৌহজং, ঢাকার দোহার, ফরিদপুরের সদরপুরসহ পদ্মা নদীর বিস্তৃর্ন জলরাশি ও চরগুলোতে প্রশাসন চলে গেলেই শুরু হচ্ছে ইলিশ নিধনের মহোৎসব। ধরা পড়া মাছগুলোর পেট ভরা ডিম। জাটকাও ধরা পড়ছে।

অত্র ভাটি অঞ্চলে কোস্টগার্ড, নেভি ও নৌ পুলিশ নদীতে সার্বক্ষণিক থাকায় উজানের এ অঞ্চলের নদীতে এখন ইলিশের ছড়াছড়ি হওয়ায় জেলেরা নিধন যজ্ঞে নেমেছে। দূর চরের যে এলাকাগুলোতে সড়ক যোগাযোগ নেই সেখানেই বসছে বাজার । কাশবনগুলোতে গড়ে তোলা হয়েছে জেলেদের আবাসস্থল ও আড়ৎ।

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার

ইলিশ ধরার বিভিন্ন কৌশল স্বীকার করেন অসাধু জেলেরা স্থানীয়রা। এ সময়কালে নদীতে স্থায়ী ক্যাম্প স্থাপন করে ক্রেতাদের শক্তহাতে প্রতিরোধ করা হোক এই অসাধু জেলেদের দাবি স্থানীয়দের।

ইলিশের উৎপাদন নিয়ে সম্ভাবনা নিয়ে মাদারীপুর জেলা মৎস কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা বলেন, ইলিশ মওসুমে ডিম ফোটা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত নুন্যতম একটি মাছে এক লক্ষ ডিম থাকে। সুতরাং আমাদের যে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ এ কার্যক্রম যেকোন মূল্যে সকলে সম্মিলিতভাবে ইলিশ মাছ জাতীয় সম্পদ রক্ষা করতে হবে।

আরও পড়ুন: দুর্নীতির মামলায় দলিল লেখক গ্রেফতার

মাদারীপুর পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, ইলিশ মাছ রক্ষায় মাদারীপুর পুলিশ প্রশাসন জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে আসছে। এ অভিযানে পুলিশ সব সময় সচেষ্ট থাকবে।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করা রাষ্ট্রীয় দায়িত্ব। যে ২৮ দিন মাছ ধরা বন্ধ। এ ২৮ দিন যেন কোন জেলে নদীতে না নমে সে জন্য জেলেদের প্রতি আহবান জানানো হচ্ছে।

আরও পড়ুন: উচ্চ ক্ষমতাসম্পন্ন চুল্লি পাবে বাংলাদেশ

মা ও জাটকা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ইলিশের ডিম ছাড়ার মৌশুমে নিধন বন্ধে সার্বক্ষনিক অভিযান ছাড়াও কোস্টগার্ড ও নেভি নদীতে ও চরে স্থায়ীভাবে নিয়োগের দাবি ইলিশ প্রিয় সাধারণ মানুষের। চলতি অভিযানে জেলার শিবচরেই প্রায় ১ শ জেলেকে আইনের আওতায় আনা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা