শেখ রাসেল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
সারাদেশ

শেখ রাসেল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রাকিব হাসনাত,পাবনা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আয়োজনে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় শালগাড়িয়ার জেনারেল হাসপাতাল রোডস্থ পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ক্যাম্পাসে মেলা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পাবনা আইডিয়াল ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওয়াজেদ আলীর সভাপতিত্বে ও আইডিয়াল ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের পরিচালক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বরিশাল সদরের (বিআইআরটিএন) সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ডা. জামাল হোসেন সোহেল।

আরও পড়ুন: মানুষকে সচেতন হতে হবে

বিশেষ অতিথি ছিলেন, পাবনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফিরোজ হোসেন, দাশুড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক ফারুকুল ইসলাম সোহেল, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি ওলিউর রহমান ।

এসময় আরও উপস্থিত ছিলেন, পাবনা আইডিয়াল শিক্ষা পরিবারের চেয়ারম্যান বেলাল হোসেন, পরিচালক আব্দুল ওয়াদুদ, আব্দুল মান্নান খান, আবু দাউদ, বেলাল হাসান রাজু, সিরাজুল ইসলামসহ স্কুলের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ।

দিনব্যাপী বিজ্ঞান মেলায় আইডিয়াল ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের ৫০ টি প্রজেক্টে নানা আবিষ্কার নিয়ে ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা সেইসব আবিষ্কার নিয়ে দর্শনার্থীদের সামনে উপস্থাপন করে। শিক্ষার্থীরা জানায়, তারা শিক্ষকদের কাছ থেকে সহযোগিতা পেলে আগামীতে বড় পরিসরে তাদের উদ্ভাবন নিয়ে কাজ করবে।

আরও পড়ুন: দেশে আরও ৬ জনের প্রাণহানি

পাবনা আইডিয়াল ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের পরিচালক জহিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার বিজ্ঞান প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে। তাই শিক্ষার্থীদের বিজ্ঞান মনষ্ক করে গড়ে তুলতে এবং বিজ্ঞান শিক্ষায় প্রতি আগ্রহী করে তুলতে এই আয়োজন করা হয়।

বিজ্ঞান মেলায় ৫০ টি প্রজেক্টের মধ্যে ৬ টি প্রজেক্ট সেরা হওয়ায় পুরষ্কৃত করা হয়। প্রথম স্থান অর্জন করে মডার্ন সিটি, দ্বিতীয় স্থান অর্জন করে কার্বন-ডাই অক্সাইড পরিশোধন এর সংরক্ষণ, তৃতীয় হয় ক্যাম্পিং বার্নার, চতুর্থ ডিজিটাল ফার্ম, পঞ্চম পাবনা ড্রিম সিটি, ষষ্ঠ ৩ডি হলোগ্রাম। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা