সারাদেশ

পঞ্চগড়ে শেখ রাসেল ৫৯তম জন্মদিন উযযাপন

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উযযাপন করা হয়েছে সারা দেশের ন্যায় পঞ্চগড়ে।

আরও পড়ুন: মাদারীপুরে শেখ রাসেল দিবস পালন

মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসন ভবন কার্যালয় মূলফটকের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফাতেহা পাঠ ও দোয়ার আয়োজন করা হয়।

এ সময় জেলা প্রশাসকের আয়োজনে প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের করে জেলা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রশাসন প্রাঙ্গনে র‌্যালি শেষ করেন।

এদিকে র‌্যালি শেষে পঞ্চগড় জেলা প্রশাসন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এস,এম সিরাজুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করে ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট স্ব পরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের নিষ্পাপ শিশু রাসেলও রেহাই পায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা