বিকাশ এজেন্টের লাশ উদ্ধার
সারাদেশ

বিকাশ এজেন্টের লাশ উদ্ধার

রাহমাতুল্লাহ, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে আব্দুর রহমান (৩৫) নামে বিকাশ এজেন্টের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ঢাকা ছাড়লেন ব্রুনাই সুলতান

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে নয়া পাড়া নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রহমান সাবরাংয়ের নয়াপাড়া এলাকার মৃত ইয়াছিনের ছেলে। পেশায় বিকাশ এজেন্ট।

নিহতের ভাইরা ওমর ফারুক বলেন, রাতে বন্ধুদের সঙ্গে মোবাইলে লুডো খেলতে দেখেছে এলাকার লোকজন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় খোঁজ-খবর নিতে গিয়ে খবর আসে তার মরদেহ পড়ে আছে। তার স্ত্রী গিয়ে তাকে শনাক্ত করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, শনিবার রাতের কোন এক সময় তাকে হত্যা করা হতে পারে। সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ময়না তদন্তের জন্য তার লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা