নোয়াখালী জেলা পরিষদের নির্বাচন স্থগিত
সারাদেশ

নোয়াখালী জেলা পরিষদের নির্বাচন স্থগিত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপিল বিভাগের আদেশ প্রতিপালনের জন্য নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে যুবদল নেতার লিফলেট বিতরণ

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা-২–এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এমন সিদ্ধান্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানানো হয়।

জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের চিঠিটি বেলা তিনটার দিকে তিনি পেয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালী জেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। ১৭ অক্টোবর ওই নির্বাচন হওয়ার কথা ছিল।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির অভিযোগে চেয়ারম্যান পদের প্রার্থী ও জেলা পরিষদের সাবেক সদস্য আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিলেও বহাল থাকে জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত। আলাবক্স তাহের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে (হাইকোর্টে) রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট মনোনয়ন বাতিলের আদেশ স্থগিত করে মনোনয়নপত্র গ্রহণ করে প্রার্থীকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

আরও পড়ুন : শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন-গণস্বাক্ষর

এদিকে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত ২৬ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন। এর মধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তাতে আলাবক্স তাহের লটারির মাধ্যমে আনারস প্রতীক পান।

এ অবস্থায় ২৭ সেপ্টেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। ২৮ সেপ্টেম্বর সেই আবেদনের শুনানি নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করে ১৭ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ঠিক করে দেন আদালত। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে দুজন, সাধারণ সদস্য পদে ২৭ জন ও সংরক্ষিত নারী আসনে ১৫ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

আরও পড়ুন : বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও গাছের চারা বিতরণ

প্রসঙ্গত, ১৭ অক্টোবর নোয়াখালীর ৯টি কেন্দ্রে জেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচনে এই জেলায় মোট ভোটার ১ হাজার ৩০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯৮ জন ও নারী ভোটার রয়েছেন ৩০৮ জন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা