পুলিশের অভিযানে ১৩ আসামী গ্রেপ্তার
সারাদেশ

পুলিশের অভিযানে ১৩ আসামী গ্রেপ্তার

এহসানুল হক ,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাজা ও ওয়ারেন্ট ভুক্ত ১৩ আসামীকে পৃথক পৃথক স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: পারমাণবিক ঝুঁকির মুখোমুখি বিশ্ব

জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের কাহেদ গ্রামের বাসিন্দা চেক ডিজঅনারের ছয় মাসের সাজা প্রাপ্ত আসামী খাদেমুল ইসলামের স্ত্রী মোছাঃ লিলি আক্তারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। একই ইউনিয়নের কড়ইকান্দি গ্রামের আজিজুল হকের ছেলে মোঃ রুহুল আমিন (৩২), মৃত আহাম্মদ আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩১)।

এছাড়াও সদর ইউনিয়নে আশ্রবপুর গ্রাম থেকে শাহজান মিয়ার স্ত্রী মজিদা খাতুন(৪৬), মৃত জালাল ফকিরের ছেলে নয়ন মিয়া (৩৭), শহিদ মিয়া (৪২), রফিকুল ইসলাম (৪৬), লুৎফর রহমান (৪২), রফিকুল ইসলামের স্ত্রী বিউটি আক্তার (৪০), নয়শিমুল গ্রামের লাল মিয়ার ছেলে বাবুল মিয়া (২০), মোঃ ছাত্তার মিয়ার ছেলে আনারুল ইসলাম (২২), মজিবুর রহমানের ছেলে মোঃ রিয়াদ মিয়া (২২) ও মোঃ তারা মিয়ার ছেলে মোঃ রফিকুল (২৩) কে বিভিন্নি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী হওয়ায় গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: আবারও বাড়ল মুরগির দাম

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত একজন ও ওয়ারেন্টভুক্ত ১২জনসহ মোট ১৩জনকে আটক করা হয়েছে। আটককৃতদের সবাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা