সারাদেশ
শিক্ষক দিবস

মুন্সীগঞ্জে শিক্ষকদের সম্মাননা প্রদান

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে কে.কে. গভঃ ইনস্টিটিউশন এস.এস.সি ব্যাচ- ১৯৯৫ ছাত্র-শিক্ষকদের মিলন-মেলা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে ১১ শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

মুন্সীগঞ্জের প্রাচীন বিদ্যাপীঠ কে.কে. গভঃ ইনস্টিটিউশনের এস.এস.সি ব্যাচ -১৯৯৫ শহরের জুবলী সড়কে কিচেন এন্ড পার্টি সেন্টার এই মিলন-মেলার আয়োজন করে।

কে.কে গভঃ ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ খালেদা খানমের সভাপতিত্বে শতাধিক ছাত্রের উপস্থিতিতে বিদ্যালয়ের ১১ জন প্রাক্তন শিক্ষক অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

আরও পড়ুন: সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

১৯৯৫ এস.এস.সি ব্যাচের পক্ষ থেকে শিক্ষকদের সম্মাননা স্মারক, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এতে আলোচনা, স্মৃতিচারণ ও উপহার আদান-প্রদানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হয় শিক্ষক দিবস।

সাবেক শিক্ষক খালেদা খানম বলেন, যতগুলি পেশা রয়েছে আমার কাছে সবচেয়ে ভালো পেশা হচ্ছে শিক্ষকতা। কারণ এখানে আমরা মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করি। ৩৪ বছর ধরে শিক্ষকতা করছি। এখনও করছি। একটি কিন্ডারগার্ডেন সেখানে আমার যারা স্টুডেন্ট রয়েছে। তারা, আমার স্কুলে পড়ে ভালো করেছে, তারা কাছে আসে কেউ দাদু বলে, কেউ ম্যাম বলে, কেউ নানি বলে।

আরও পড়ুন: শাকিবের সিনেমা থেকে বুবলী-পূজা বাদ!

আরও বলেন, এখনই আজকের বিভিন্ন স্কুল কলেজের সামনে অনেক ছেলেদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের বড় বড় চুল, বিভিন্ন রকমের পোষাক। আমাদের সময়ের এরকম ছিল না। কোন স্কুলের সামনে আড্ডা হতো না। তোমাদের দেখে মনে হয়, আদর্শ ছাত্র ছিলে।

সম্মাননা পেলেন, কে.কে. গভঃ ইনস্টিটিউশনের এস.এস.সি ব্যাচ-৯৫ সময়ের শিক্ষক খালেদা খানম. মো. ফজলুর রহমান ,মো. হোসেন বাবুল, আ. আজিজ ফুলচাঁন মন্ডল ,আব্দুল কুদ্দুস খান, মো. ইউনুস আলী, মো. এনায়েত হোসেন, মো. নূর-ই-আলম, অজিত কুমার, মাকসুদুর রহমান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা