বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
সারাদেশ

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

নিনা আফরিন,পটুয়াখালী: পটুয়াখালীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: পূজায় কোনো ধরনের হুমকি নেই

সোমবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মো. কামাল হোসেন জেলা শিশু একাডেমি প্রাঙ্গনে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শেখ আবদুল্লাহ আল সাদিদের সভাপতিত্বে ও পূর্ণতা মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো.আবদুল্লাহ জব্বার। অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম,জেলা শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত,সম্মিলিত সাংস্কৃতিক জোট ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্স,কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান,শিশু প্রতিনিধি সৈয়দ মুশফিকুর রহমান ও আয়মান নিগার হ্যাভেন।

আরও পড়ুন: তাইওয়ানে হামলা করবে না চীন

অনুষ্ঠানের শুরুতে জেলা শিশু একাডেমির ক্ষুদে শিক্ষার্থীরা দলীয় নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

বক্তারা বলেন,আগামী দিনের বাংলাদেশের যারা নেতৃত্ব যারা দেবেন তারাই আজ সামনের কাতারে বসে আছেন। ২০৪১ সালে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন সে স্বপ্ন বাস্তবায়নে আজকের শিশুরাই অগ্রনী ভূমিকা পালন করবে। তাই শিশুদের মানবিক,সৃজনশীল ও দক্ষ আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অভিভাবক এবং শিক্ষক মন্ডলী যারা রয়েছেন তারা আলোকিত মানুষ নির্মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে অভিমত ব্যাক্ত করেন বক্তারা। পরে শিশু একাডেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা