সারাদেশ
সিংগুরিয়া স্যার গজনবী উচ্চ বিদ্যালয়

অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিরাশি বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সিংগুরিয়া লোকের পাড়া স্যার আব্দুল হালিম গজ নবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উৎসব আর আমেজে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।

মোট ১০ জন প্রার্থীর মধ্যে অভিভাবকদের সর্বোচ্চ ৩৭৭ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে আলমগীর হোসেন, দ্বিতীয় সর্বোচ্চ ২৯২ ভোট পেয়েছেন নজরুল ইসলাম, তৃতীয় সবোর্চ্চ ২৭৬ ভোট পেয়েছেন, চতুর্থ সবোর্চ্চ সফিকুল ইসলাম সবুজ।

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে সর্বোচ্চ ৩৫১ ভোট পেয়ে ইসমত আরা বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমলা ২১৯ ভোট।

মোট ৭৭৯ ভোটের মধ্যে ৬০২ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোট ১৮ টি।

ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের তৃ-বার্ষিক অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রিসাইডিং অফিসারের উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, একটি কমিটি প্রতিষ্ঠানের প্রাণ। ম্যানেজিং কমিটির মেয়াদকাল মাত্র তিন বছর। কমিটিতে যারা আসছে সবাই কে রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্বাগতম। পরিচালনা কমিটি ধারা স্কুল ভালোভাবে চলবে এই শুভ কামনা রইলো।

বিজয়ী শফিকুল ইসলামকে টাঙ্গাইল জেলা সেবক সংগঠন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এই সময় সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন, সকাল ১০টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। যারা অভিভাবক নির্বাচিত হয়েছেন সবাই ধন্যবাদ জানিয়ে আগামী দিনের স্কুল যাতে ভালভাবে চলে সেদিকে বিশেষ লক্ষ্য রাখার জন্য অনুরোধ রইলো।

বিজয়ী শফিকুল ইসলাম সবুজ বলেন, ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলার সিংগুরিয়া লোকের পাড়া স্যার আব্দুল হালিম গজ নবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকায় পড়ালেখার পাশাপাশি খেলাধূলায়ও অবদান রাখছে বিদ্যালয়টি। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়ায় দায়িত্বশীলরা প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা