সারাদেশ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

মোঃ সানাউল্লাহ, বরগুনা : সংবাদ প্রকাশের পর বরগুনার স্থানীয় এক সাংবাদিককে এক সাস্থ্য কর্মী ও তার সহযোগীরা বিভিন্ন মাধ্যমে মামলা হামলা ও হত্যা হুমকি দিয়ে আসছেন।

আরও পড়ুন: বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধান চায়

এ ব্যাপারে রবিবার (১৮ সেপ্টেম্বর) সাংবাদিক জুলহাস আহমেদ বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ৯৯৮।

জানা যায়, রবিবার (১১ সেপ্টেম্বর) “সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থা” নামক একটি প্রতিষ্ঠানের সাধারন মানুষের টাকা আত্মসাতের বিষয়ে অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহের জন্য বরগুনা থানাধীন ৫নং আয়লাপাতাকাটা যাওয়ার পথে ডৌয়াতলা বাজারে পৌছাইলে আয়লা পতাকাটা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী পোস্টে কর্মরত মমতাজ বেগম ও তার স্বামী বারেক মৃধা কয়েকজন লোক নিয়ে তাকে বাধা প্রদান করে

অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকী প্রদান করে বলে “সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থা” এর বিষয়ে রিপোর্ট করলে খুন জখম করিবে, মিথ্যা মামলা করে জেল খাটাইবে ও সাংবাদিকতা বন্ধ করে দেবে ।পরবর্তীতে উক্ত বিষয়ে রিপোর্ট করায় ঐ স্বাস্থ্য কর্মী তার বিরুদ্ধে ক্ষিপ্ত হইয়া বরগুনা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে এবং তার বিরুদ্ধে মামলা করার পায়তারা চালায়।

এ ঘটনায় তিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ সহ প্রেসক্লাব সহ সিনিয়র সংবাদকর্মীদের অবগত করে রবিবার জীবনের নিরাপত্তা চেয়ে বরগুনা সদর থানায় একটি জিডি করেন।

আরও পড়ুন: ফের হু হু করে বাড়ছে করোনা

এ বিষয়ে সাংবাদিক জুলহাস আহমেদ বলেন,
আমার কাজ হচ্ছে অপরাধ ও দুর্নীতি তুলে ধরা এখন দুর্নীতি তুলে ধরতে গিয়ে যদি আমাদের উপর হামলা হয় ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে আমরা কিভাবে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করব আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছি।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা