গ্রামে ব্রডব্যান্ড সংযোগ দিচ্ছে সফল টেলিকম
সারাদেশ

গ্রামে ব্রডব্যান্ড সংযোগ দিচ্ছে সফল টেলিকম

গাইবান্ধা জেলা প্রতিনিধি : ঘড়ির কাঁটায় রাত ১ টা বা রাত ৩ টা যেটাই বাজুক না কেন, পিতা ও পুত্র পৌঁছে যান ব্রডব্যান্ড সংযোগের সেবা দিতে। ঘুরে বেড়ান গ্রামে গ্রামে তাঁদের সেবা নিয়ে।

আরও পড়ুন : ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ও বামনডাঙ্গা ইউনিয়নের গ্রামে গ্রামে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের কাজ করছেন সাজেদুল ইসলাম ও তার পুত্র মুনতাসির মামুন।

২০২০ সালে সফল টেলিকম প্রতিষ্ঠা করে ইন্টারনেট সংযোগ দিচ্ছে তারা। ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিক কেবলের নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্কের (এনটিটিএন) কল্যাণে গ্রামে ইন্টারনেট সংযোগ দেওয়া যাচ্ছে বলে জানালেন সাজেদুল।

সর্বানন্দ ইউনিয়নে এনটিটিএন নিয়ে যায় ফাইবার এ্যাট হোম। এর মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগদাতা জাদু ব্রডব্যান্ডের কাছ থেকে ব্যান্ড উইথড নিয়েছে সফল টেলিকম। গ্রামের ছোট ছোট দোকানে দিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ।

আরও পড়ুন : পাকিস্তানপ্রীতি অত্যন্ত দুঃখজনক

এ কারণে অনলাইনের মাধ্যমে গ্রামের মানুষ পেয়েছে সরকারি সব ডিজিটাল সেবা। জন্মনিবন্ধন, টিন, ই-পাসপোর্ট, স্কুল ভর্তির আবেদন, পরীক্ষার ফলাফলসহ নানা রকম সেবা দিয়ে থাকে ছোট দোকানের মালিকগণ। তারহীন ওয়াই-ফাই সংযোগের হটস্পট দেখা যায় বিভিন্ন পার্ক কিংবা জনসমাগম হয় এমন জায়গায়।

তবে গ্রামে এমন সুবিধার কথা অনেকের ভাবনার বাইরে। সাজেদুল ও তাঁর ছেলে সেই কাজ করে দেখাচ্ছে বামনডাঙ্গা ও সর্বানন্দ ইউনিয়নের মোড়ে মোড়ে। রাস্তার মোড় চায়ের দোকান ও জনসমাগম হয় এমন ২৫টি স্থানে হটস্পটের ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন : ভারি বৃষ্টিতে দেওয়াল ধসে নিহত ১০

সাজেদুল বলেন, মোবাইল ফোন থেকে হটস্পট ব্যবহারকারীর সংখ্যা ৫০৮ জন, যারা অনলাইনে ক্লাস করছে, বিভিন্ন টিউটরিয়াল, নাটক-সিনেমা দেখছে, সংবাদ শুনছে কিংবা ফেসবুক ব্যবহার করছে।

গ্রামের হটস্পট গুলো থেকে গ্রাহকেরা তারহীন ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারে। গ্রাহকদের জন্য বিভিন্ন প্যাকেজ তৈরি করা হয়েছে। ৩ দিনের আনলিমিটেড প্যাকেজের দাম ২০ টাকা, ৭ দিনের আনলিমিটেড প্যাকেজ ৬০ টাকা, ১৫ দিনের আনলিমিটেড প্যাকেজ ১০০ টাকা এবং ১ মাসের আনলিমিটেড প্যাকেজের দাম ২০০ টাকা।

ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের কারণে গ্রামের ছোট দোকান এখন যেন ডিজিটাল সেন্টার। হটস্পটের বাইরে দুই ইউনিয়নে বর্তমানে ১০০টি বাড়িতে ব্রডব্যান্ড সংযোগ ব্যবহৃত হচ্ছে। দোকানেও আছে ব্রডব্যান্ড সংযোগ।

আরও পড়ুন : আ. লীগের সঙ্গে নেই জাতীয় পার্টি

দোকানগুলো থেকে অনলাইনে বিভিন্ন ফরম পূরণ, পরীক্ষার ফলাফলসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। মুনতাসির মামুনের ডাক নাম সফল। তাঁর নামেই সফল টেলিকম। সর্বানন্দ ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে ধানখেতের পাশেই সফল টেলিকমের সার্ভারকক্ষ।

গ্রামে ব্রডব্যান্ড সংযোগ দিয়ে প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা আয় হয়। এরই মধ্যে কয়েক কিলোমিটার ফাইবার অপটিক কেবল টেনেছে সফল টেলিকম। নেটওয়ার্কের বিস্তার দিন দিন বাড়ছে।

আরও পড়ুন : চলে গেলেন প্রথম মেয়র আবুল হাসনাত

সাজেদুল ইসলাম বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয়ে কম্পিউটার অপারেটর পদে চাকুরি করেন। ছেলে মুনতাসির মামুন রংপুর মডেল কলেজে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা