নোয়াখালীতে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত
সারাদেশ

নোয়াখালীতে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর নয়টি উপজেলার ৭৩টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষায় বসছে প্রায় ৪৩ হাজার ৬০২ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: বন্ধ থাকবে ইলিশ আহরণ

সদর, কোম্পানীগঞ্জ,বেগমগঞ্জ, সোনাইমুড়ীও চাটখিল উপজেলার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে বিপুল সংখ্যক অভিভাবকদের দেখা গেছে, যা আশপাশের সড়কে যানজটের সৃষ্টি করেছে।

জানা যায়, নোয়াখালীর ৯টি উপজেলায় এসএসসি ৪১টি ও দাখিল ২০টি ও ভোকেশনাল ১২ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার এসএসসিতে ৩২৭৩৭ জন ও দাখিলে ৭৯১৯জন ও ভোকেশনালে ২৯৪৬ জনসহ সর্বমোট ৪৩হাজার ৬০২জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এবার ৯টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুই ঘন্টায় ৫০ নম্বরের পরীক্ষা হবে।

আরও পড়ুন: পাকিস্তানের সময় অবস্থা ভালো ছিল

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, সকাল ১১টা থেকে জেলার ৭৩টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। সকাল থেকে জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন।

প্রসঙ্গত, এ বছর এসএসসি পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে দু’ঘণ্টায় হবে। পরীক্ষার এমসিকিউ অংশের সময় ২০ মিনিট এবং লিখিত অংশ এক ঘণ্টা ৪০ মিনিট। সময়সূচি অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষা ১৮ অক্টোবর শেষ হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা