উলিপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অভিযোগ
সারাদেশ
অতিরিক্ত জন্ম নিবন্ধন ফি আদায়

উলিপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে অতিরিক্ত জন্ম নিবন্ধন ফি আদায়ের অভিযোগ উঠেছে গুনাইগাছ ইউপি সচিব জাহিদ হাসানের বিরুদ্ধে।

আরও পড়ুন : বিয়ের দিনই গর্ভবতী হতে চাই

নিয়ম অনুযায়ী ৫০ টাকা ফি নেয়ার কথা থাকলেও ২০০ টাকা করে নেয়া হচ্ছে জনপ্রতি। কোন কোন ক্ষেত্রে ৪০০ টাকাও নেয়া হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গুনাইগাছ ইউনিয়নের কৃষ্ণমঙ্গল গ্রামের অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী তার ছোট ভাইয়ের জন্ম নিবন্ধন করতে অনলাইনে আবেদন করে ফরমসহ অন্যান্য কাগজপত্র জমা দিতে ইউপি কার্যালয়ে যান। এ সময় সরকার নির্ধারিত ৫০ টাকা ফি জমা দিতে চাইলে তা নিতে অস্বীকার করা হয়। এরপর বাধ্য হয়ে সচিবের চাহিদা মত ২০০ টাকা প্রদান করেন তিনি।

আরও পড়ুন : মা হচ্ছেন মা‌হি

অভিযোগকারী আতাহার আলী জানান, সরকার নির্ধারিত ফি এর চেয়ে ইউনিয়ন পরিষদের সচিব সবার কাছে ২০০ টাকা করে অতিরিক্ত নিচ্ছেন। কেউ তার দাবিকৃত অতিরিক্ত ফি দিতে না চাইলে তাকে নানা ভাবে হয়রানি করে কালক্ষেপন করে আরো বেশি টাকা আদায় করেন।

যেহেতু বর্তমানে জন্ম নিবন্ধনের জরুরী প্রয়োজন তাই সুযোগ বুঝে সকলের কাছে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। তাই আমি বাধ্য হয়ে ঘটনার সুষ্ঠ সমাধানের জন্য ইউএনও স্যারের কাছে অভিযোগ করেছি।

আরও পড়ুন : চাষাবাদ বাড়াতে হবে

সরেজমিন গুনাইগাছ ইউনিয়ন পরিষদের গিয়ে দেখা যায়, দল বেঁধে মানুষ নতুন জন্ম নিবন্ধন, সংশোধনসহ অনলাইন কপি নেয়ার জন্য অপেক্ষা করছেন।

এ সময় গুনাইগাছ ইউনিয়নের বাসিন্দা আইয়ুব আলী জানান, ছেলের জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করে সে কপি জমা দিতে এসেছি। সরকারি ফি অনুযায়ী ৫০ টাকা নেয়ার কথা কিন্তু সবার কাছে ২০০ টাকা করে নেয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রতিদিন প্রায় ৬০-৭০ জন মানুষ জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আসেন, জনপ্রতি ২০০ টাকা করে অতিরিক্ত আদায় করা হচ্ছে। সেখানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সচিব নানা অজুহাতে অনেকের কাছ থেকে ৩০০ থেকে ৪০০ টাকা করে আদায়ও করছেন। জন্ম নিবন্ধন বিশেষ প্রয়োজন হওয়ায় অতিরিক্ত টাকা নিলেও কেউ মুখ খুলতে পাচ্ছেন না।

আরও পড়ুন : তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল

গুনাইগাছ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী তাসলিমা আক্তার জানান, সচিবের নির্দেশেই জন্ম নিবন্ধনের ফি বাবদ ২০০ টাকা করে নেয়া হচ্ছে। কোন কিছুর জানার থাকলে ইউপি চেয়ারম্যান বা সচিবের সাথে কথা বলেন। উনারাই এ সম্পর্কে ভালো বলতে পারবেন।

গুনাইগাছ ইউনিয়ন পরিষদের সচিব জাহিদ হাসানের কাছে জন্ম নিবন্ধন ফি বাবদ টাকা বেশি নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করে বলেন, এ বিষয়ে চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবেন। আপনারা চেয়ারম্যানের সাথে কথা বলেন।

আরও পড়ুন : সীমান্তে গোলাগুলি বন্ধ হবে

গুনাইগাছ ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, কারো কাছে বেশি টাকা আদায় করার সুযোগ নেই। তবে অনলাইন কপির প্রিন্ট খরচ বাবদ ১০-২০ টাকা বেশি নিতে পারে। কিন্তু মানুষকে হয়রানী করে এতো টাকা বেশি নেয়া অন্যায়। বিষয়টি জরুরী ভাবে দেখে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার অভিযোগ পাওয়ার কথা স্বীকার বলেন, বিষয়টি তদন্ত করার জন্য পল্লী উন্নয়ন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা