ঈশ্বরগঞ্জে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্ত
সারাদেশ

ঈশ্বরগঞ্জে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্ত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।

আরও পড়ুন : রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় ক্ষতি হচ্ছে

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ নূরুল হুদা খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মুস্তাছিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির (হিরো) প্রমুখ।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল জানান, রাজস্ব খাতের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের পুকুরসহ উপজেলার ৭ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে।

মৎস অফিস সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর, ঈশ্বরগঞ্জ থানা, জামিয়া ইসলামিয়া গাফুরিয়া মাদ্রাসা, চৌকি আদালতের, হরপার্বতী মন্দির, নশতি, উচাখিলা ও ভেই বিলে মাছ অবমুক্ত করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা