সারাদেশ

প্রতিপক্ষকে ফাঁসাতেই নিজের বাবাকে হত্যা!

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: গাইবান্ধা জেলার সাদুল্যাপুরের বৈষ্ণব দাস গ্রামের বাবা সেকেন্দার আলী বাদশাকে হত্যা করেছেন ছেলে জাহিদুল ইসলাম ও অন্যান্য সহযোগীরা।

জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ পিতাকে হত্যা করে ছেলে ও অন্যান্য সহযোগীরা। হত্যাকারীদের স্বীকারোক্তিতে হত্যার রহস্য ও মূল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পিবিআই গাইবান্ধা।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই গাইবান্ধার এর তদন্তে এই চাঞ্চলকর তথ্য বেরিয়ে এসেছে।

গতকাল ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে (পিবিআই) গাইবান্ধা পুলিশ সুপার এ আর এম আলিফ এ ঘটনার বিস্তারিত গণমাধ্যমমে তুলে ধরার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি জানান, জেলার সাদুল্লাপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষ পাঁচ প্রতিবেশির বিরুদ্ধে মামলা করেন জাহিদুল ইসলাম। উক্ত মামলায় প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার হুমকি প্রদানেরও অভিযোগ করেন। এরপর গত ২০১৮ সালের ৪ মে সকালে বসতবাড়ীর পাশে খুন হওয়ায় বাদী জাহিদুল ইসলামের বাবা সেকেন্দার আলী বাদশার মরদেহ করা উদ্ধার হয়।

পরবর্তীতে এ হত্যাকান্ডের ঘটনায় পিবিআই তদন্ত করে জানতে পারে বাদশা হত্যাকান্ডের ঘটনার সাথে ৫ প্রতিবেশী প্রতিপক্ষরা নয়,বরং তার নিজের ছেলে জাহিদুল ইসলাম ও একই এলাকার জামাত আলী, আব্দুল মান্নাফ, আবুদল আজিজ এ হত্যাকান্ডের সাথে জড়িত ছিলো। পিবিআই এর জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জামাত আলী চলতি বছরের ৪ সেপ্টেম্বর আদালতে এ হত্যাকান্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এ সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার আরো বলেন, উক্ত ঘটনার সূত্রপাত ছেলের পরিকল্পনা অনুযায়ী এ হত্যাকান্ডের জড়িত ৪ জন সেকেন্দার আলী বাদশাকে একটি বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালালে এতে বাদশা জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় তাকে মৃত ভেবে জাহিদুলসহ অন্যান্য হত্যাকারীরা চলে গেলেও পর দিন কৌতূহল বশত বাশ ঝাড় ফিরে গিয়ে বাদশাকে মুমূর্ষু অবস্থায় দেখেন।

এ সময় স্থানীয় এক ব্যক্তি তাদের ঘটনাস্থলে দেখে ফেললে হত্যাকারীরা কৌশলে উদ্ধার দেখাতে বাদশাকে সংকটজনক অবস্থায় নিজ বাড়িতে নিয়ে যান। এরপর সেকেন্দার আলী বাদশা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর পরিকল্পনা অনুযায়ী ছেলে বাদী হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলন চলাকালে নিহতের ছেলে হত্যাকারী জাহিদুল ইসলাম ও অন্য খুনি আব্দুল আজিজকে সাংবাদিকদের সামনে আনা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা