সারাদেশ

মানুষের অকৃত্রিম ভালোবাসায় আমি চেয়ারম্যান হয়েছি

আমিরুল হক, নীলফামারী: সরকারি সুযোগ সুবিধা আর উন্নয়ন সেবা নিয়ে ইউনিয়নবাসীর ঘরে ঘরে সরেজমিনে গিয়ে পৌঁছে দিয়ে প্রকৃতই জনতার সেবক হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুদ রানা পাইলট। মানব সেবায় নিবেদিত জনপ্রতিনিধি হয়ে নিজেকে সার্বিকভাবে নিয়োজিত করেছেন জনকল্যাণকর কাজে।

আরও পড়ুন: চীনের বিরুদ্ধে জাতিসংঘে বিস্ফোরক রিপোর্ট

জনসমস্যা সমাধানে তাৎক্ষণিক ঝাপিয়ে পড়ে দ্রুত অবসান ঘটাচ্ছেন ভোগান্তির। মাঠে ময়দানে ছুটে গিয়ে নিজ হাতে করছেন রাস্তা ড্রেন সংষ্কারের কাজ। রোদ বৃষ্টি মাথায় নিয়েই লোকজনের পাশে দাঁড়াচ্ছেন বিপদে আপদে। নির্মোহভাবে ন্যায্যতার সাথে নিষ্পত্তি করছেন বিবাদ বিরোধ। ফলে উপযুক্ত ব্যক্তিরা সুবিধা পাওয়ায় জনমনে ইউনিয়ন পরিষদ সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গী সৃষ্টি হয়েছে।

এমনই অভিব্যক্তি প্রকাশ পেয়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলটের প্রতি ইউনিয়নবাসীর। তারা জানান, জনপ্রতিনিধির দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন এবং তৎপর। যে কারণে দিন রাত যে কোন সময়ই তিনি সাড়া দেন জনতার ডাকে। যথাসময়ে পৌঁছে সচেষ্ট থাকেন তাদের আবদার পূরনে।

আরও পড়ুন: আগস্টে সড়কে ঝরল ৬০৩ প্রাণ

স্থানীয় যুবলীগ নেতা জসিম উদ্দিন বলেন, পাইলট চেয়ারম্যান জন্মগতভাবেই ঐতিহ্যবাহী রাজনৈতিক জনপ্রতিনিধিত্বগত পরিবারের সন্তান। তার বাবা মরহুম মোখলেছুর রহমান সরকার বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেত। তিনি দীর্ঘদিন এই ইউনিয়নের নির্বাচিত ও জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। যিনি জনসেবায় কৃতিত্বপূর্ণ ইতিহাস সৃষ্টি করেছিলেন। তার মৃত্যুর পর যোগ্য উত্তরসূরি হয়ে বড় ছেলে আজমল হোসেন সরকার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

বর্তমানে তিনি সৈয়দপুর উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান। তিনিও বাবার মতই জনবান্ধব ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বসম্পন্ন জনপ্রতিনিধি হওয়ায় বার বার মানুষের ভালবাসা ও ভোটে বিজয়ী হয়েছেন। একইভাবে মাসুদ রানা পাইলট বাবা ও বড় ভাইয়ের আদর্শ ধারন করে জনসেবায় নিজেকে নিবেদিত করেছেন। এ কারণে দলীয় মনোনয়ন না পেয়েও বিদ্রোহী প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন: কয়টা মাস ধৈর্য ধরেন

দুই বারের নির্বাচিত রানিং চেয়ারম্যানকে পরাজিত করে ইউনিয়ন পরিষদে নিজের আসন অর্জনে সক্ষম হয়েছেন। তার অমায়িক আচরণে এলাকাবাসী মুগ্ধ হওয়ায় এবং আশ্বাসে বিশ্বাস করায় এমন সাফল্য এনে দিয়েছে ভোটাররা। সেই বিশ্বাসের মান রাখতে তিনি বদ্ধপরিকর। সেইসাথে নতুন দৃষ্টান্ত স্থাপনে আন্তরিক। তাই তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই নেমে পড়েছেন। যার প্রত্যক্ত সত্যতা দেখতে পাচ্ছি তার চলমান কার্যক্রমে। আশা করি এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যার ফলশ্রুতিতে তার বাবা ও ভাইয়ের মত লাগাতার চেয়ারম্যান নির্বাচিত হবেন তিনি।

মাসুদ রানা পাইলট বলেন, ইউনিয়নের মানুষের অকৃত্রিম ভালোবাসায় আমি চেয়ারম্যান হয়েছি। তাই সততা, ন্যায়, নিষ্ঠার সাথে স্থানীয় সরকারের নীতিমালা অনুযায়ী আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা, দোয়া ও পরামর্শ কামনা করি। জনগণের তাদের প্রত্যাশিত ও বিধিসম্মত সেবা, উন্নয়ন ও সুবিধা দিয়ে ইউনিয়নকে আলোকিত জনপদ হিসেবে গড়ার মাধ্যমে চিরঞ্জীব হওয়াই আমার একান্ত কাম্য।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা