প্রতীকী ছবি
সারাদেশ
আরও ২ অভিযুক্ত গ্রেফতার 

ছেলেকে জিম্মি করে মাকে গণধর্ষণ

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্বামীর বন্ধুর বাড়ি থেকে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এক গৃহবধূ গণধর্ষণের মামলায় অভিযুক্ত আরও ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারকৃত আসামির সংখ্যা দাঁড়াল ৫ জনে।

আরও পড়ুন: ফেসবুক লাইভে প্রবাসীর আত্মহত্যা

সোমবার (২২ আগস্ট) রাতে পুলিশ টানা অভিযান চালিয়ে অভিযুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে। এছাড়াও ঘটনার দিন ঘটনাস্থলেই একজনকে ও অভিযান চালিয়ে রহিম ও লস্কর নামে আরও দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা (তুলাদিঘী) গ্রামের সেন্টুর ছেলে রহিম ওরফে কাঠকাঠ (৩০) ও মানিকখাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে লস্কর (৩১)।

আরও পড়ুন: বর পছন্দ না হওয়ায় নববধূর আত্মহত্যা

এর আগে শনিবার হাটপুকুর গ্রামের সলেমান আলীর ছেলে ফজলুর রহমান (২০), চাপধা পিপলা গ্রামের করিমুল ইসলামের ছেলে রিসাদ (১৯) ও একই এলাকার গুচ্ছগ্রামের শাহজাহান আলীর ছেলে আকাশকে (২০) গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে শনিবার (২০ আগষ্ট) হরিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

আরও পড়ুন: ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হরিপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত ৫ জন আসামির প্রথমদিন ৩জন এবং পরে অপর ২ আসামিকে গ্রেফতার করা হয়। রাতে গ্রেফতারকৃতরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর নিকট ২২ ধারায় জবানবন্দি দেয় এবং তারা তাদের নিজের নিজেদের অপরাধ স্বীকার করে নেয়।

মামলা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ পাড়িয়া গ্রামের এক নারী শুক্রবার (১৯ আগষ্ট) বিকেলে ৭ বছর বয়সী ছেলেকে সাথে নিয়ে হরিপুর উপজেলার রুহিয়া এলাকায় স্বামীর বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে তার বোনের বাড়িতে যাওয়ার পথে কামারপুকুর অটোস্ট্যান্ড হতে কয়েকজন ব্যক্তি মিলে ওই গৃহবধূকে অপহরণ করে নিয়ে যায়। তারা ওই নারীকে একটি আম বাগানের ভিতরে নিয়ে ৭ বছরের ছেলে ছেলে মাসুমের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে জিম্মি করে মাকে পালাক্রমে ধর্ষণ করে।

আরও পড়ুন: আ’লীগ কর্মীর পরিবারকে ইজিবাইক প্রদান

পরে রাত সাড়ে ১২ দিকে ধর্ষকরা ওই গৃহবধূ ও তার ছেলেকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন একজনকে আটক করে ৯৯৯ কল দেন। পুলিশ ঘটনাস্থল হতে ফজলুর রহমান এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে রিসাদ ও আকাশ নামে আরও ২জনকে গ্রেফতার করে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা