পঞ্চগড়ে ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সারাদেশ
মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

পঞ্চগড়ে ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলা গড়িনা বাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জয়নাল আবেদীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার প্রকাশ্যে সন্ত্রাসী অভিনব কায়দায় স্থানীয় এক মরিচ ব্যবসায়ীকে জিম্মি করে নগদ টাকা সহ একটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী মোঃ রাজু হোসাইন।

আরও পড়ুন : শ্রীমঙ্গলে টিলা ধসে নিহত ৪

শুক্রবার (১৯ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই ব্যবসায়ী গড়িনা বাড়ি ইউনিয়নের গোয়াল পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এর ছেলে।

এ সময় সংবাদ সম্মেলনে মরিচ ব্যবসায়ী রাজু হোসাইন লিখিত অভিযোগে বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন আমার পছন্দের প্রার্থীর নির্বাচনী প্রচারনা অংশ গ্রহণে আমি তার ভোট না করায় তিনি আমার প্রতি ক্ষিপ্ত হন এবং ভোট চলাকালীন সময়ে ভোট ক্রয় অবস্থায় পুলিশ তাকে আটক করে এবং পরবর্তী সময়ে মুচলেখা দিয়ে ছাড়া পান ওই ইউনিয়ন পরিষদ প্রার্থী জয়নাল আবেদীন। তিনি নির্বাচিত হওয়ার পর ওই ঘটনাকে কেন্দ্র করে আমার নামে চেয়ারম্যান বরাবরে মাদকের সাথে জরিত মর্মে লিখিত মিথ্যা অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন : সুদানে ভয়াবহ বন্যায় নিহত ৭৭

ঘটনার একদিন আগে আমি ১১ আগষ্ট বৃহস্পতিবার সকালে অগ্রণী ব্যাংক লিমিটেড আটোয়ারী শাখা থেকে ৩ লক্ষ টাকা উত্তোলন করি ওই দিন গোয়াল পাড়া বাজার হতে ১ লক্ষ ৮০ হাজার টাকার শুকনো মরিচ ক্রয় করি। মরিচ বস্তাযাত করণের জন্য বাকি ১ লক্ষ ২০ হাজার টাকা সাথে নিয়ে ফুটকি বাড়ি বাজারের তৌহিদুল ইসলাম নামের পানের দোকানের সামনে দিয়ে গেলে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসী কায়দায় তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাকে আটক করে এবং সাথে থাকা টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেন। আমি কোন মতে প্রাণে রক্ষা পাই।

আরও পড়ুন : ১৭ বারসহ সীমান্তে স্বর্ণ পাচারকারী আটক

এ ঘটনার সাথে সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীরা পত্রিকা ও অনলাইনে নিউজ হলে আমি বাড়ি থেকে বের হতে পারছিনা। তারা বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিয়ে আসছেন। আমি সুষ্ঠ তদন্তে বিচার তার চাই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা