সারাদেশ

গাইবান্ধা হর্টিকালচার সেন্টারের পুষ্টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি আজ মঙ্গলবার নির্বাচনী এলাকায় গাইবান্ধা হর্টিকালচার সেন্টারের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন।

এসময় হার্টিকালচার সেন্টারের ঢাকা খামার বাড়ি বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প পরিচালক ড. মেহেদী মাসুদ, গাইবান্ধা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. মো: সাইখুল আরিফিন, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: শাহ আলম, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: বেলাল হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক(ভারঃ) আবেদুর রহমান স্বপন, সাবেক ছাত্র লীগ নেতা তাহমিদুর রহমান সিজু, সাবেক ছাত্র লীগ নেতা মো: আসিফ সরকার প্রমুখ।

এসময় জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাইবান্ধা হর্টিকালচার সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এখানকার মাটি অত্যন্ত উর্বর যেকোন বীজ ও চারা রোপ করলে সহজেই ভালো ফলন পাওয়া যায়। এলক্ষ্যে ২০১৮ সালে ২১শে জুলাই হর্টিকালচার সেন্টার এখানে প্রতিষ্ঠা করা হয়।

উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় গাইবান্ধা হর্টিকালচার সেন্টারের বানিজ্যিক মিশ্র ফল বাগান প্রদর্শনী ৫টি, ফল বাগান ৫টি এবং ৫টি বসতবাড়িতে বাগান প্রদর্শনী বাস্তবায়িত হয়েছে। চলমান কার্যক্রমের মধ্যে আম, মাল্টা, কমলা, পেয়ারা, আনার, বেল, আতা, জাম, লটকণ ফলের চারা প্রদর্শনী ও সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে। এসব বাগানে ৯১ প্রজাতির ফলের চারা পাওয়া যাচ্ছে। এছাড়া দেশি ও বিদেশি ফলের মাতৃ বাগান স্থাপন চলমান রয়েছে। এসব বাগানে বিদেশি ফলসমূহের মধ্যে রয়েছে থাই লংগান-পিংক, রেড ও হোয়াইট, ড্রাগন, লোকুয়াট, মিরাকেল্ল, বেরোবা, অলিভ, পার্সিমন, কফি, জাবোটিকাবা, রোলিনিয়া, নাশপাতি, পিচ, এপ্রিকট, ওয়ালনাট, হেজেলনাট, রাম্বুতান, সুরিনাম চেরি, ব্রাজিলিয়ান চেরি, অস্ট্রোলিয়ান চেরি, বল সুন্দরী, সীডলেস, ভিয়েতনামী খাটো, কাজুবাদাম, এ্যাভোকাডো চারা কলম এখানে রয়েছে। পরে গাইবান্ধা হর্টিকালচার সেন্টারে ১টি উন্নত জাতের ফলের চারা রোপন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা