সারাদেশ

অশ্লীল ছবি তুলে চাঁদাবাজি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৬) ধর্ষণ করেছে তার প্রেমিক। এ ঘটনার জেরে অশ্লীল ছবি ধারণ করে চাঁদা আদায়ের অভিযোগে প্রেমিকসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: স্পিকার-ডেপুটি স্পিকারের বাড়ি বৈধ

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে দুই আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল (সোমবার) রাতে দুই আসামিকে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, তরিকুল ইসলাম বাবু (২১) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের লালখান বাড়ির বর্তমান ঠিকানা বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মামুন মাদুলী নিবাসের মো. ইসমাইলের ছেলে। অপর আসামি আবুল খায়ের পুটন (২৩) রামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ছমদ আলী মিয়াজী বাড়ির মৃত আবুল কালামের ছেলে।

আরও পড়ুন: পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

ভুক্তভোগীর পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নে একতলা বিশিষ্ট একটি বাড়িতে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে তার প্রেমিক বাবু জোরপূর্বক ধর্ষণ করে। এরই ধারাবাহিকতায় গত রোববার (১৪ আগস্ট) বিকেলে ৫টার দিকে ওই কিশোরীকে নিয়ে তার প্রেমিক পুনরায় ওই একতলা বিশিষ্ট বাড়িতে গেলে আসামি আবুল খায়ের পুটন ও ইমাম হোসেন রুবেল (২৫) বিষয়টি টের পেয়ে প্রেমিক-প্রেমিকাকে ঘটনাস্থলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে। একপর্যায়ে পুটন ও রুবেল মোবাইলের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে ও ব্ল্যাকমেইল করার মানসে প্রেমিক যুগলের বিভিন্ন অশ্লীল ছবি মুঠোফোনে ধারণ করে প্রেমিক বাবুর থেকে ২০ হাজার টাকা দাবি করে।

এজাহারে আরও বলা বলো হয়, দাবিকৃত টাকা না দিলে ধারণকৃত বিভিন্ন অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে মানসিক নির্যাতন করে। এতে প্রেমিক বাবু তার আত্মীয়ের মাধ্যমে আসামি রুবেলের বিকাশে ২০ হাজার টাকা পাঠায়। পরবর্তীতে গত রোববার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে বাবু ধারণকৃত বিভিন্ন অশ্লীল ছবি তাহারা ডিলিট করেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পুনরায় ঘটনাস্থলে গেলে বখাটে পুটন ও রুবেলকে ঘরের ভিতর দেখে বাবু তার বন্ধু-বান্ধবদের জানালে তার বন্ধু-বান্ধব ঘটনাস্থলে গেলে তাহাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে গতকাল (সোমবার) রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রেমিক বাবু ও বখাটে পুটনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা গতকাল (সোমবার) নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে প্রেমিক বাবুসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১৩।

এসআই আরও বলেন, ওই মামলায় দুই আসামিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা