ছাত্রীদের শ্লীলতাহানির প্রতিবাদ করায় চাকুরী হারালেন ৩ শিক্ষক
সারাদেশ
ক্লাশের ফাঁকে স্যার আমাদের কু-প্রস্তাব দিতেন!

শ্লীলতাহানির প্রতিবাদ, চাকুরী হারালেন ৩ শিক্ষক

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছাত্রীদের শ্লীলতাহানির প্রতিবাদ করায় ৩ শিক্ষককে চাকুরি থেকে অব্যাহতি দিয়েছেন আরএইচ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন : চকবাজার অগ্নিকাণ্ডে ৬ মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (৪ আগস্ট) তাদের অব্যাহতি দেওয়া হয়। এ ঘটনায় গত রবিবার (৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দেন অব্যাহতি পাওয়া ৩ শিক্ষক কাউসার হাবীব (সমাজ বিজ্ঞান),রাজিউর রহমান (গণিত) ও হারুন অর রশিদ (জীববিজ্ঞান)।

জানা যায়, আরএইচ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক পঙ্কজ সিংহ (ইংরেজি) ও ফরিদ উজ্জামান (গণিত) একাধিক ছাত্রীর শরীরে হাত ও কুপ্রস্তাব দিয়ে বিভিন্ন সময় বিরক্ত করেন। এক ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কও করেছেন বলে অভিযোগ উঠেছে পঙ্কজ সিংহের বিরুদ্ধে।

ছাত্রীদের অভিযোগ শুনে প্রতিষ্ঠানের ওই তিন শিক্ষক প্রতিবাদ করে আসছিলেন। এমনকি ছাত্রীদের উত্যক্তের বিষয়টি কলেজ অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সদস্যদের একাধিকাবার জানানো হলেও কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো শিক্ষক কাউসার হাবীবকে শারীরিকভাবে লাঞ্চিত করেন ফরিদউজ্জামান। পরে কাউসার হাবীব ফরিদউজ্জামানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেলে কলেজ কর্তৃপক্ষ অভিযোগের সুষ্ঠু তদন্ত না করে বরং ছাত্রীদের পক্ষে কথা বলায় ওই তিন শিক্ষককে অব্যাহতির নোটিশ দেওয়া হয়।

আরও পড়ুন : বিআরটি’র গার্ডার পড়ে নিহত ৫

অব্যাহতি পাওয়া ওই তিন শিক্ষক জানান, ছাত্রীরা তাদের সাথে হওয়া নোংরামির ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতো । ছাত্রীদের অভিযোগ গুলো প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে তুলে ধরতাম। কিন্তু অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা নেওয়া হতো না। উল্টো আমরাই নাকি বাড়াবাড়ি করছি তাই গত রবিবার আমাদের অব্যাহতি পত্র দেওয়া হয়। কেন আমাদের অব্যাহতি দেওয়া হলো ইউএনও মহোদয়কে একটি লিখিত অভিযোগ দিয়েছি আমরা।

ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী জানায়, শিক্ষক ফরিদউজ্জামান ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, সাত জনের মধ্যে কে আমার রুম পার্টনার হবা? ফরিদউজ্জামান মাঝে মধ্যেই ক্লাসে সুযোগ পেলেই হাত ধরে বাজে বাজে কথা বলে আর কুপ্রস্তাব দেয়। কাউকে লজ্জায় বলতে পারতাম না আমরা। এই জন্য স্কুলে নিয়মিত আসতাম না। কিন্তু মা-বাবার চাপে আসতে হতো।

স্যারের বিরুদ্ধে এমন অভিযোগ করলে অনেকে বিশ্বাস নাও করতে পারেন। উল্টো আরও বিপদে হতে পারে। এ কারণেই সে এতদিন কাউকে তা জানাইনি। অবশেষে সইতে না পেয়ে কাউসার হাবীব, রাজিউর রহমান ও হারুন অর রশিদ স্যারকে বিষয়টি জানাই।

অভিযুক্ত দুই শিক্ষক ফরিদউজ্জামান ও পঙ্কজ অভিযোগ অস্বীকার করে বলেন, সব মিথ্যা বানোয়াট। আমাদের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।

আরএইচ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান বলেন, ‘কোনো ছাত্রীর শিক্ষক কর্তৃক শ্লীলতাহানি হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। ওই তিন শিক্ষককে অব্যাহতি দিয়েছে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তনুজা আক্তার।

আরও পড়ুন : রাশিয়ার তেল ভারত হয়ে যুক্তরাষ্ট্রে

এ ব্যাপারে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তনুজা আক্তার এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুলের নাম নষ্ট করার জন্য কিছু লোক এমন নোংরামি করছে। তবে ছাত্রীদের সাথে শিক্ষককের উত্যক্তের বিষয়টি তিনি এড়িয়ে যান।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার বলেন, ‘ অব্যবহিত পাওয়া ৩ শিক্ষক আমার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছে। এটা একটি প্রাইভেট প্রতিষ্ঠান। কাকে রাখবে না রাখবে সেটা একান্তই কর্তৃপক্ষের বিষয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা