সারাদেশ

জাতীয় শোক দিবসে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: জাতীয় শোক দিবসে মুন্সীগঞ্জ পৌরসভার আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও তার পরিবারবর্গের ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল ও গণভোজের মাধ্যমে পালন করা হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সোমবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ পৌরসভা মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ৯ টার দিকে শহরের লিচুতলা সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে।

মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সার্বিক তত্ত্ববধায়নে এছাড়াও পৌরসভার ৪২ টি পয়েন্টে মিলাদ মাহফিল ও গণভোজ আয়োজন হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩ সৈন্য নিহত

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুইয়া, পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, কাউন্সিলর মো. খায়রুল ইসলাম, কাউন্সিলর সাজ্জাদ হোসাইন সাগর, সরকারি হরগঙ্গা কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি নিবিড় আহমেদসহ পৌরসভা অন্যান্য কাউন্সিলরবৃন্দ ও পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা