সারাদেশ

অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ডিবি পুলিশ অভিযান চালিয়ে পিস্তলসহ পিচ্ছি রিফাত সারেং (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের (ওসি) মো. আবুল কালাম আজাদ।

আরও পড়ুন: আচার খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ

শনিবার (৬ আগস্ট) রাত পোনে ১১ টার দিকে ডিবি পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মিরেরশ্বর গ্রামে অভিযান চালায়। এ সময় মিরেশ্বরাই গ্রামের শাহজাহানের বসত ঘরের ভিতর থেকে দেশীয়ভাবে তৈরি পিস্তলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত, পিচ্ছি রিফাত সারেং মিরেরশ্বর এলাকার শাহজাহান সারেংয়ের ছেলে।

তথ্য সূত্রের জানা যায়, পিচ্ছি রিফাত প্রায়ই নিজ গ্রামে কোমরে পিস্তলসহ ঘোরাফেরা করতো। বিভিন্ন মানুষদের হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতো। পঞ্চসার ইউনিয়ননের নির্বাচনে ১ নং ওয়ার্ডের কমিশনার রুবেল সরদারের ছোট ভাই রসিকে পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করে ভয়-ভীতি প্রদর্শন করে।

আরও পড়ুন: ফেসবুকে পিস্তলের ছবি, তরুণ আটক

ডিবির ওসি বলেন, পিস্তলটিতে মেইড ইন চায়না খোদাই করা ছিল। প্রকৃত পক্ষে এটি দেশিয়ভাবে লেইদে তৈরি করা। আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা