সারাদেশ

২০ টাকার নাপা ৩৫ টাকায় বিক্রি!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২০ টাকার ওষুধ নাপা সিরাপ ৩৫ টাকায় বিক্রি করায় জেলা ভোক্তা অধিকার অভিযান অভিযান চালিয়ে দুইটি ওষুধের দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন: আয়মান আল-জাওয়াহিরি নিহত

সোমবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানে আবদুল্লাহপুর বাজারে সলিমাবাদ মেডিকেল হল ও মিজু মেডিকেল মার্ট ওষুধের দোকানদার ক্রেতার কাছে নাপা সিরাপের দাম ২০ টাকা স্থলে ৩৫ টাকায় বিক্রি করলে এ জরিমানা করা হয়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করছেন। সলিমাবাদ মেডিকেল হলকে ৩ হাজার টাকা, মিজু মেডিকেল মার্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: সিরিজ নির্ধারণী ম্যাচে নামছে টাইগাররা

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম। সহযোগিতা করেন টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা