রোহিঙ্গা সন্ত্রাসীদের মুক্তিপণ দাবি
সারাদেশ

রোহিঙ্গা সন্ত্রাসীদের মুক্তিপণ দাবি

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের স্থানীয় দুই বাংলাদেশিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরিবার থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসী।

আরও পড়ুন: সহজ ডট কমের জরিমানা স্থগিত

শুক্রবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে। শনিবার (৩০ জুলাই) রাত ১১টা পর্যন্ত ওই দুই বাংলাদেশি যুবককের সন্ধান পাওয়া যায়নি। তবে শনিবার সন্ধ্যায় মুক্তিপণ দাবি করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

অপহৃতরা হলেন- টেকনাফ উপজেলার শামলাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াহালী পাড়ার মো. ইলিয়াসের ছেলে মোহাম্মদ মুমিনুল (২৫) একই পাড়ার মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ নূর (২০)।

মুমিনুলের বাবা ইলিয়াস বলেন, শুক্রবার রাত ১১টার দিকে আমার বাড়িতে কয়েকজন ব্যক্তি এসে দরজা খুলতে বলে। দরজা খুললে কথা আছে বলে তারা আমার ছেলেকে ডেকে পাহাড়ের দিকে নিয়ে যায়। এরপর বিষয়টি প্রতিবেশীদের জানাই। তখন প্রতিবেশী ইসমাইল জানান তার ছেলেও নিয়ে গেছে তারা।

আরও পড়ুন: সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে

তিনি বলেন, ঘটনার পর থেকে ছেলের সন্ধান পাইনি। শনিবার সন্ধ্যায় আমার মোবাইলে কল দিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী আলিয়াকিন গ্রুপ পরিচয় দিয়ে ১০ লাখ টাকা দাবি করে। টাকা দিলে ছেলেকে জীবিত ফিরিয়ে দেবে বলে জানায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। যদি পুলিশ কিংবা র‌্যাবকে জানাই তাহলে ছেলেকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে তারা।

মোহাম্মদ নূরের বাবা ইসমাইল জানিয়েছেন, শুক্রবার রাত ১১টার দিকে তার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এরপর রোহিঙ্গা সন্ত্রাসী আলিয়াকিন গ্রুপ পরিচয় দিয়ে তার কাছেও ছেলের মুক্তির জন্য টাকা দাবি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শামলাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, 'রোহিঙ্গা সন্ত্রাসীরা দুই বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে। পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে অভিযান চালানো কঠিন। তবু তাদের উদ্ধারের চেষ্টা চলছে।'

শামলাপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইলিয়াস হোসেন বলেন, শুক্রবার রাত ১১টার দিকে রোহিঙ্গা সন্ত্রাসী আলিয়াকিন গ্রুপের সদস্যরা আমার ওয়ার্ডের দুই বাসিন্দাকে অপহরণ করে নিয়ে গেছে। তাদের এখনও খোঁজ পাইনি।

তিনি বলেন, এর আগেও বিভিন্ন সময়ে আমার ওয়ার্ডের কয়েকজনকে অপহরণ করেছিল রোহিঙ্গা সন্ত্রাসী আলিয়াকিন গ্রুপের সদস্যরা। র‌্যাব, পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালালে শামলাপুর নোয়াহালী বনের মাঝখানে অবস্থান নেয় তারা। মাঝেমধ্যেই ঘটছে অপহরণের ঘটনা। কোনোভাবেই তাদের কার্যক্রম থামানো যাচ্ছে না। বিষয়টি আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একাধিকবার বলেছি। তারপরও প্রতিকার পাচ্ছি না। আমরা খুব আতঙ্কে আছি।

আরও পড়ুন: আ’লীগের আয় বেশি

দুই জনকে অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে উল্লেখ করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) হাফিজুর রহমান বলেন, 'অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। একইসঙ্গে অপহরণকারীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা