সারাদেশ

ফেনীতে ১৬ কোটি টাকার মাদক ধ্বংস

ফেনী প্রতিনিধি: ফেনীতে ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩শ টাকার মাদকদ্রব্যগুলো ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন। বুধবার (২৭ জুলাই) সকালে বিজিবির জায়লস্কর সদর দপ্তরে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল মোঃ মারুফুর আবেদীন।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর মো. জাকির হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ আলীউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্যাহ।ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, ১ জানুয়ারি ২০১৮ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত উদ্ধার করা মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৩শ ৬৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪৫ হাজার ৬শ টাকা, ১৯ বোতল ভারতীয় ইস্কপ সিরাপ আনুমানিক মূল্য ৭ হাজার ৬শ টাকা, ৬শ ৮৮ ভারতীয় বিয়ার ক্যান-বোতল আনুমানিক মূল্য ১ লাখ ৭২ হাজার টাকা, ১৩ হাজার ২শ ১১ বোতল ভারতীয় হুইস্কি আনুমানিক মূল্য ১ কোটি ৯৮ লাখ ১৬ হাজার ৫শ টাকা, ৫শ ১৫.৫ কেজি ভারতীয় গাঁজা আনুমানিক মূল্য ১৮ লাখ ৪ হাজার ২শ ৫০ টাকা, ১৬ হাজার ৪শ ৭৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪৯ লাখ ৪৩ হাজার ৭শ টাকা, ১৩ লাখ ৮৩ লাখ ৬শ ৬২ পিস ভারতীয় সেনেগ্রা, টার্গেট ও অন্যান্য নেশা জাতীয় ট্যাবলেট মূল্য ১৩ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ২শ টাকা, ৩৯.৫ লিটার বাংলা মদ মূল্য ১১ হাজার ৮শ ৫০ টাকা, ৯ বোতল রিকোডেক্স সিরাপ মূল্য ৩ হাজার ৬শ টাকা। মোট ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩শ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, নিজের জীবনকে উৎসর্গ করে বিজিবি দেশের সীমান্ত রক্ষা করছে।

মাদক ক্যান্সারের মতো ব্যাধি। এটা শুধু বিজিবির মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব নয়। এটিকে নির্মূল করতে হলে জন প্রতিনিধি থেকে শুরু করে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সকলের প্রচেষ্টা থাকলে এ দেশ একদিন মাদক মুক্ত হবেই হবে।

বিজিবির সদর সেক্টর কুমিল্লা উপ-পরিচালক, সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন বলেন, শুধু পরিবার নয়, পুরো দেশের জন্য হুমকি একজন মাদকসেবী। বিজিবি মাদক রোধে জিরো টলালেন্সে কাজ করে যাচ্ছে। মাদক চোরাচালান রোধ কল্পে বিজিবির প্রতিটি সদস্য হিসেবে কাজ করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা