গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় 
সারাদেশ

গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় 

আশরাফ আলী ফারুকী : ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’-এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষে গফরগাঁও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি

শনিবার (২৩ জুলাই) সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।

উপজেলা মৎস্য দফতরের আয়োজনে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: মালিক তানভীর হোসেন।

আরও পড়ুন: ক্ষমতা ভোগের বস্তু নয়

তিনি জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত নানা কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার মাইকিং, রোববার পোনামাছ অবমুক্তকরণ, র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন।

সোমবার (২৫ জুলাই) মৎস্য চাষীদের সাথে মতবিনিময়, মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা, বুধবার মৎস্যচাষীদের মাছচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, বৃহস্পতিবার সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ এবং শুক্রবার মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: ৩১ কর্মকর্তা-প্রতিষ্ঠান পেলো সম্মাননা

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা (মৎস্য) মোঃ জহিরুল ইসলাম, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সবুজসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা