প্রতীকী ছবি
সারাদেশ

পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলাকারীরা তিতাস গ্যাস অফিসের দুটি মাইক্রোবাস, পুলিশের একটি টহল পিকআপ ও একটি প্রাইভেটকার ভাঙচুর করেন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে বিজেপি

রোববার (৩ জুলাই) দুপুরে উপজেলার বরপা এলাকায় ঘটে এ ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করেছে। হামলাকারীরা তিতাস গ্যাস টিমের বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।

এদিকে, লিথুন ফেব্রিক্স নামে একটি পোশাক কাখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। উদ্দেশ্যেপ্রণোনিতভাবে ওই কারখানায় হামলা চালানো হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

আরও পড়ুন: ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

জানা গেছে, উপজেলার বরপা এলাকায় কয়েক শতাধিক তিতাস গ্যাসের অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। ওই সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরে স্থানীয় এ্যামি ভুইয়া, নাজমুল, রনি, এনামুল, আমিনুলসহ কয়েকজনের একটি সিন্ডিকেট পুনরায় সংযোগ দেওয়ার জন্য অবৈধভাবে ব্যবহার করা লোকজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

পরে পুনরায় অবৈধ গ্যাস সংযোগ দেন তারা। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে তিতাস গ্যাসের একটি দল বরপা এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আসেন। এ সময় অবৈধ সংযোগ দেওয়া সিন্ডিকেটটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা দেয়। একপর্যায়ে গ্রামের লোকজনকে তিতাস গ্যাসের বিচ্ছিন্ন টিমের ওপর ক্ষেপিয়ে তোলে। এ সময় তিতাস টিমের ওপর হামলা চালানো হয়।

আরও পড়ুন: ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়া

এ সময় কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর কয়েক দফা ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকরণ টিমের সদস্য ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে তিতাস গ্যাসের যাত্রামুড়া কার্যালয়ের ডেপুডি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ বলেন, সময়মতো আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে না গেলে আমাদের আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো।

আরও পড়ুন: মোটরবাইক নিয়ে অন্য জেলায় যাওয়া যাবে না

এ বিষয়ে এ্যামি ভূইয়া, নাজমুল, রনি, এনামুল, আমিনুলের সঙ্গে যোগাযোগ করা হলে সব অভিযোগকে তারা মিথ্যা বলে দাবি করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা