পটুয়াখালীতে স্কুল ভিত্তিক থিয়েটার কর্মশালা শুরু
সারাদেশ

পটুয়াখালীতে স্কুল ভিত্তিক থিয়েটার কর্মশালা শুরু

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীতে সুন্দরম চিলড্রেন'স থিয়েটারের আয়োজনে স্কুলের শিশুদের জন্য সপ্তাহব্যাপী থিযেটার কর্মশালার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কর্ম শালার উদ্বোধন করেন পটুয়াখালী প্রেসক্লাব, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সুন্দরমের সাধারণ সম্পাদক, নাট্য নির্দেশক মুজাহিদ প্রিন্স।

আরও পড়ুন : ঘাত-প্রতিঘাত পেরিয়ে চলছে নৌকা

বেলা ১২ টায় জেলা শিশু একাডেমির মিলনায়তনে শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে থিয়েটার দলের এই কর্মশালার উদ্বোধন পর্বে আরও উপস্থিত ছিলেন সুন্দরম নাট্যমঞ্চের সভাপতি, নাট্যশিল্পী ও সাংবাদিক নীনা আফরিন, সুন্দরম এর কোষাধ্যক্ষ মরিয়ম মুক্তা,সুন্দরম এর সদস্য অপূর্ব সরকার পার্থ, সুন্দরম চিলড্রেনস থিয়েটারের কার্যনির্বাহী সদস্য তোফায়েল আহমেদ পাপ্পু, চিলড্রেনস থিয়েটার সভাপতি মৃদুল চক্রবর্তী জয়,সাধারন সম্পাদক স্বপ্নীল দাস, ও কার্যনির্বাহী সদস্য মোঃ শাহারিয়া।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন,বর্তমানে শিশু কিশোররা এত অল্প বয়সে মোবাইল আসক্ত ও মাদকাসক্ত হয়ে পড়ছে যা আগামীর জন্য হুমকিস্বরূপ। অধিকাংশ শিশু কিশোররা দিনে দিনে রোবট হয়ে যাচ্ছে। আবার সঙ্গীর দোষে কেউ কেউ চলে যাচ্ছে বিপথে। এই প্রজন্মটাকে সৃজনশীল করে গড়ে তোলা অত্যন্ত জরুরী। আর এর জন্যে থিয়েটার চর্চা,সাংস্কৃতিক চর্চা,খেলাধুলা ইত্যাদি ধরনের কাজের সঙ্গে জড়িত হওয়া প্রয়োজন। তাহলে আমাদের আগামী প্রজন্ম সৃজনশীল হয়ে গড়ে উঠবে। সঠিক মানুষ হিসেবে নিজের সন্তানকে গড়ে তুলতে অবশ্যই প্রত্যেক অভিভাবকদের উচিৎ তাদের সন্তানকে থিয়েটারে পাঠান।

আরও পড়ুন : আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১০০০

সুন্দরম চিলড্রেন্স থিয়েটার সুত্র জানায়, মুজাহিদ প্রিন্সের হাত ধরে শিশুদের নাট্য চর্চায় সম্পৃক্ত করার লক্ষ্যে পটুয়াখালীতে ২০০৩ সালে সুন্দরম চিলড্রেন'স থিয়েটারের যাত্রা শুরু হয়। ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত পটুয়াখালীতে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে এই সুন্দরম চিলড্রেনস থিয়েটার। ২০০৬ সালে সফলতার জন্য বাংলাদেশ পিপলস থিয়েটারের সদস্য পদ লাভ করে সুন্দরম চিলড্রেন্স থিয়েটার। বাংলাদেশ টেলিভিশনের মঞ্চ নাটক অনুষ্ঠানে একাধীকবার নাটক পরিবেশন করে থাকে চিলড্রেন'স থিয়েটার। করোনা পরিস্থিতির কারনে দীর্ঘ দু বছর নিয়মিত নাট্যচর্চা থেকে একেবারেই বাইরে ছিলো সংগঠনটি। তাই পূর্বের ধারাবাহিকতা রক্ষায় আবার পুনরায় এবছর থেকে স্কুল ভিত্তিক থিয়েটার কর্মশালার আয়োজন করেছে নাট্য সংগঠনটি।

আরও পড়ুন : বন্যায় ৩৬ দিনে মৃতের সংখ্যা ৪২

শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মতো প্রতিটি বিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে ধাপে ধাপে এই কর্মশালাটি চলবে। একেবারে এই নতুনদের নিয়ে নতুন নতুন প্রোডাকশন তৈরী করা হবে বলে জানিয়েছেন সুন্দরম চিলড্রেনস থিয়েটারের সভাপতি মৃদুল চক্রবর্তী জয় ও সাধারণ সম্পাদক স্বপ্নীল দাস। তারা আরও বলেন, জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক ও সুন্দরম এর সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্সের দিক নির্দেশনায় আমরা পটুয়াখালীতে নাট্যচর্চাকে আরও সামনের দিকে নিয়ে যেতে চাই। ফিরিয়ে আনতে চাই পটুয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনে থিয়েটারের সোনালী অতীত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা