বড় ভাইকে কুপিয়ে জখম করল ছোট ভাই
সারাদেশ

বড় ভাইকে কুপিয়ে জখম করল ছোট ভাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় অটোরিকশায় চার্জ দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে জখম করল আপন ছোট ভাই।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও আক্রান্ত

আহত শেখ ফরিদ (৪৫) উপজেলার কুলুশ্রী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

গতকাল রোববার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নে কুলশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে অটোরিকশায় চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই জামাল হোসেন (৩৮) বড় ভাই শেখ ফরিদের মাথায়, কাঁদে, পিঠেসহ শরীরের বিভিন্ন অংশে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহত বড় ভাইকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চাটখিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) ওয়াহিদুল করিম বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার হাসপাতালে অবস্থান করছে। তাদের লিখিত এজাহারের ভিত্তিতে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা