মুন্সীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সারাদেশ

মুন্সীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আলোচিত যুবলীগ নেতা শাহিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামী সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : আসাম ও মেঘালয়ে বন্যায় ৩১ মৃত্যু

শনিবার (১৮ জুন) গ্রেফতারের পর দুপুরে তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (১৭ জুন) রাতে সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেফতারের পর, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন : পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক লাইফ লাইন

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, ২০১৪ সালের ৬ মার্চ ঢাকা থেকে দোহারগামী আরাম পরিবহনের বাসে চড়ে শ্রীনগরের বাঘড়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা শাহিন। বাসটি শ্রীনগর থানার আলামিন বাজার বাসস্ট্যান্ডের পূর্ব পাশের ব্রিজে আসলে পূর্বশত্রুতার জেরে আগে থেকে ওঁৎ পেতে থাকা ওই মামলার আসামিরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসটি থামিয়ে ভেতরে ঢুকে শাহিনকে খুঁজে বের করে।

এ সময় সোহেল পিস্তল দিয়ে শাহিনের বুকের বাম দিকে, রাজা বুকের ডান পাশে, রাসেল পেটে আর বাধন বাম পায়ের হাঁটুর ওপরে গুলি করে মারাত্মক জখম করে। মৃত্যু নিশ্চিত করতে ভুট্টু, রনি ও আওলাদ রামদা দিয়ে শাহিনকে এলোপাতাড়ি কোপান। এরপর পিস্তলের ফাঁকা গুলি করতে করতে আসামিরা চলে যায়।

আরও পড়ুন : সিলেট রেলস্টেশন বন্ধ

স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে ফুলতলা রাজ্জাক হাসপাতালে নিয়ে যান। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়।

ওই ঘটনায় শাহিনের ফুফু কানন বেগম বাদী হয়ে ২৩ জনকে আসামী করে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে মুন্সীগঞ্জ সিআইডির পুলিশ পরিদর্শক মুহাম্মদ আব্দুর রহিম ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযোগ (চার্জ) গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরু করে ২৯ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহন করেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুন : নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ

২০১৯ সালে ট্রাইব্যুনাল ৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এরা হলেন সোহেল চৌকিদার, এমারত চৌকিদার, আওলাদ চৌকিদার, মো. বাঁধন, রনি কাজী, রাজা খাঁ ও মাসুদ তালুকদার। মামলার ২৩ আসামির মধ্যে বাকি ১৬ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।

আরও পড়ুন : সেনাবাহিনীর টোল ফ্রি নম্বর

শুক্রবার (১৭ জুন) রাতে গ্রেফতার হওয়া সোহেল মামলার এজাহারের ১ নং আসামী ছিলেন। সে মামলা হওয়ার পর থেকেই পলাতক ছিলেন। রায় ঘোষণায় তাকে যাবজ্জীবন সাজা প্রদানের পর পুলিশ একাধিক বার অভিযান করলেও তাকে গ্রেফতার করতে ব্যার্থ হয়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা