সারাদেশ

দুই মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে ৯শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী সদর উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বানভাসি মানুষ উদ্ধারে সেনাবাহিনী

গ্রেফতারকৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদি নগর গ্রামের মৃত আক্কাছ মিয়ার ছেলে হারুনুর রশিদ কাজল (৫৮) এবং ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ইকবাল হোসেন (৪২)।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নোয়াখালী পৌরসভার হাউজিং এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে নয়শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়।শুক্রবার বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা