টাঙ্গাইলে অবৈধ মেলামেশার ভিডিও’র ভয় দেখিয়ে তরুণীকে নিয়মিত ধর্ষণ, যুবক গ্রেফতার
সারাদেশ

টাঙ্গাইলে ভিডিও’র ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে রুবেল (২৫) নামে এক যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্কে পর ধর্ষণের শিকার হয়েছেন কলেজ পড়ুয়া এক তরুণী। আর এ ঘটনায় ওই কলেজছাত্রীর মা বাদী হয়ে ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করলে রুবেল ও তার সহযোগী ওসমান গনিকে চট্টগ্রামের একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

প্রধান অভিযুক্ত রুবেল উপজেলার অলোয়া ইউনিয়নের খড়ক গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও তার সহযোগী ওসমান গনি একই গ্রামের লাল মিয়ার ছেলে। রুবেল এক সন্তানের জনক। আর ধর্ষণের শিকার ওই মেয়েটি ইবরাহীম খাঁ সরকারি কলেজের ছাত্রী।

জানা যায়, রুবেলের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ওই কলেজছাত্রীর। নিয়মিত চলতে থাকে তাদের ভাবের আদান-প্রদান। মাঝে-মধ্যেই দেখা-সাক্ষাৎ হতো তাদের৷ এভাবেই তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই থেকে বিয়ের প্রলোভনে শারীরিক মেলামেশায় জড়িয়ে পড়ে দু'জন।

অনৈতিক মেলামেশার সময় কৌশলে ভিডিও ধারণ করে প্রেমিক রুবেল। আর সেই ভিডিও ফেসুবকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে রুবেলের কথা মতো কাউকে না জানিয়ে চট্টগ্রাম চলে যায় মেয়েটি। পরে সেখানে একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বসবাস করতে থাকে প্রেমিক রুবেল ও ওই কলেজছাত্রী।

এদিকে, মেয়েটি যে তার প্রেমিকার সঙ্গে পালিয়ে গিয়েছে বিষয়টি জানতেন না পরিবার। মেয়েকে বাড়িতে না আসায় আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে। কোথাও না পেয়ে গত ৩০ মে নিখোঁজ হওয়ার বিষয়টি উল্লেখ করে ওই ছাত্রীর মা গত ৫ জুন ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জিডির পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে কাজ শুরু করেন ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল। নিখোঁজ হওয়া মেয়েটির প্রেমিকের মোবাইল নাম্বারের সূত্র ধরে অভিযান চালায় পুলিশের একটি টিম। পরে বুধবার (৮ জুন) চট্টগ্রামের একটি বাসা থেকে অভিযুক্ত রুবেল ও তার সহযোগী ওসমানকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে কলেজছাত্রীকেও উদ্ধার করে পুলিশ। পরে বৃহস্পতিবার (৯ জুন) রাতে রুবেলের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছে ভুক্তভোগী কলেজছাত্রীর মা।

এ ব্যাপারে ভূঞাপুর অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবকটি কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে নিয়ে চট্টগ্রামে চলে যায়। সেখানেও ধর্ষণের শিকার হয় কলেজছাত্রী। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বখাটে রুবেল ও তার সহযোগী ওসমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: শেখ হাসিনার কারামুক্তি দিবস

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত প্রধান অভিযুক্ত রুবেল ও তার সহযোগীকে শুক্রবার (১০ জুন) সকালে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে। তার ফোনে মেয়েটির একাধিক ছবি পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার (১১ জুন) আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে। এ ছাড়া মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা