সারাদেশ

গ্রমীণ ব্যাংকের সৈয়দপুর শাখায় প্রধানমন্ত্রীর ছবি না থাকায় ক্ষোভ

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো নেই। এ ঘটনায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ছবি না টাঙানোকে কেন্দ্র করে বুধবার (৮ জুন) দুপুরে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি । এ সময় কৃষক লীগের অন্যান্য নেতা-কর্মীররা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর উপজেলা কুষকলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রামানিক জানান, শহেরর বঙ্গবন্ধু সড়কে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে গিয়ে দেখি ব্যবস্থাপকের কক্ষে শুধুমাত্র বঙ্গবন্ধুর ছবি টাঙানো আছে। পাশে প্রধানমন্ত্রীর ছবি নেই। জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ছবি লাগানোর আমাদের কাছে কোন নির্দেশনা নেই। তাই লাগায়নি।

গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না টাঙানো দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। কৃষকলীগ নেতা-কর্মীরা শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও সেসব ষড়যন্ত্র প্রতিহত করবে।

তিনি আরও বলেন, আমি দ্রুত প্রধানমন্ত্রীর ছবি টাঙানোর জন্য অনুরোধ জানিয়েছি। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না লাগালে কৃষকলাগ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ ব্যাপারে ওই শাখার প্রিন্সিপিাল অফসিার বায়জেীদ বোস্তামী জানান, ছবি টাঙানোর ব্যাপারে আমাদের অফিশিয়ালি কোনো নির্দেশনা নেই। তবে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। তাদের সম্মতি পেলে অবশ্যই বঙ্গবন্ধুর পাশে প্রধানমন্ত্রীর ছবি টাঙানো হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা