ঠাকুরগাঁওয়ে সেচ ঘর থেকে কৃষকের লাশ উদ্ধার
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সেচ ঘর থেকে কৃষকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় রাজু ইসলাম (৪৫) নামে এক কৃষকের লাশ বরেন্দ্র গভীর নলকূপে সেচ ঘর থেকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : মাঙ্কিপক্স সন্দেহে হাসপাতালে ভর্তি একজন

মঙ্গলবার (৭ জুন) দুপুরে ওই উপজেলার বড়বাড়ি ইউনিয়নের রুপগঞ্জ গ্রামের এক বরেন্দ্র নলকূপে সেচ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

কৃষক রাজু ইসলাম ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভাবের সংসারে আর্থিক অস্বচ্ছতার কারনে প্রায় সময়ে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হতো।

আরও পড়ুন : ইউক্রেনকে 'ব্ল্যাকমেইল' করছে রাশিয়া

সোমবার ( ৬ জুন ) রাতে স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায় রাজু। পরে আর বাসায় ফিরে নি।

এদিকে মঙ্গলবার ( ৭ জুন ) দুপুরে স্থানীয়রা সেচঘরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে পুলিশ ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন : ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

কৃষকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল আনাম ডন বলেন, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে বিষপানে তার মৃত্যু হয়েছে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা