নোয়াখালীতে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
সারাদেশ
সাংবাদিকের উপর হামলা

সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে একাত্তর টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমানের ওপর হামলাকারী যুবলীগ-ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

আরও পড়ুন : কমছে ভোজ্য তালের দাম

বৃহস্পতিবার (২জুন) এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকেরা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মিরা সংহতি প্রকাশ করে।

চ্যানেল টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি সুমন ভৌমিকের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, আলমগীর ইউছুফ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, জামাল হোসেন বিষাদ, সিনিয়র সাংবাদিক, সাইফুল্যাহ কামরুল,আকাস মো.জসীম,আবু নাছের মন্জু ,তাজুল ইসলাম মানিক প্রমূখ। এছাড়াও কর্মসূচীতে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : ইতালিকে উড়িয়ে ‘ফিনালিসিমা’ জিতলো আর্জেন্টিনা

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক মিজানুর রহমানের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা। একই সঙ্গে গণমাধ্যমকর্মীরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারে সে দায়িত্ব প্রশাসন তথা সরকারকে নেয়ারও দাবী জানান।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ১ জুন বেগমগঞ্জের বাংলাবাজার এলাকায় খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হলে সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুসহ দলের নেতাকর্মীরা যায়।

আরও পড়ুন : ঢাকা-কুয়ালালামপুর বৈঠক বৃহস্পতিবার

কর্মসূচি শুরুর সাথে সাথে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল করে কর্মসূচীরস্থলে এসে হামলা চালায় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ করে।

এসময় ভিডিও ধারন করতে গেলে সাংবাদিক মিজানুর রহমানের মোবাইল ছিনিয়ে নেয় এবং তাকে লাঞ্ছিত করে হামলাকারিরা, পরে দুই ঘন্টা পর তাকে মোবাইল ফেরত দেয়। তবে মোবাইলের সকল ভিডিও মুছে দেয়া হয়। এ ঘটনায় রাতে মিজানুর রহমান বাদি হয়ে থানায় একটি অভিযোগ দিলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা