ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও অস্থির চালের বাজার
সারাদেশ

ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও অস্থির চালের বাজার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও বেড়েই চলেছে চালের দাম। নাভিশ্বাস উঠেছে দিন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর ফাতেহা পাঠ

বোরো ধানের ভরা মৌসুমে চালের দাম স্বাভাবিক থাকার কথা থাকলেও উল্টো চিত্র দেখা গেছে ঈশ্বরগঞ্জের চাল বাজারে। অস্থির হয়ে উঠেছে চালের বাজার, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। সপ্তাহের ব্যবধানে কয়েক ধাপে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৭-৮ টাকা।

সপ্তাহখানেক আগে প্রতিকেজি আটাশ জাতের চাল ৪০-৪২টাকায় বিক্রি হলেও এখন সেটি ৪৬-৪৮ টাকায় বিক্রি হচ্ছে। উনত্রিশ জাতের চালের মূল্য ছিল ৪৪-৪৫ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকা কেজি। মোটা চাল বিক্রি হচ্ছে ৩৯-৪০ টাকা, যা সপ্তাহ খানেক আগেও ছিল ৩২-৩৩ টাকা কেজি। অন্যদিকে ৪৮-৫০ টাকার মিনিকেট বিক্রি হচ্ছে ৫৪-৫৫ টাকায়।

আরও পড়ুন : নেদারল্যান্ডসে গ্যাস সরবরাহ বন্ধ

চাল কিনতে আসা রুবেল মিয়া বলেন, ‘ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি হওয়ায় আমরা নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছি। চাল মজুত করে রেখে কেউ দাম বাড়াচ্ছে কি না, সে বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখার অনুরোধ রইল। দাম কম হলে আমাদের জন্য ভালো হয়।’

ঈশ্বরগঞ্জ পৌর বাজারে চাল কিনতে আসা রিকশা চালক বাচ্চু মিয়া বলেন, আমরা দুই টাকা রিকশা ভাড়া বেশি নিলেই দোষ হয়ে যায়, কিন্তু চালের দাম ৭-৮ টাকা বেশি নিচ্ছে এতে দোষ নেই। তিনি আরও বলেন,আমার রিকশা চালিয়ে যা আয় হয় তা দিয়ে কোনোভাবে সংসার চালাই। সারাদিন রিকশা চালিয়ে দেড়শ থেকে দুইশ টাকা আয় হয়। কিন্তু যে হারে দাম বাড়ছে, তাতে চাল কিনতেই সব শেষ। সংসারের বাকি খরচ কিভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

আরও পড়ুন : অবশেষে অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ বাজারের পাইকারি ও খুচরা চাল ব্যবসায়ী নূর মোহাম্মদ হাসান বলেন, মিল মালিকদের কাছ থেকে কম চাল পাচ্ছি। তারা সরবরাহ কমিয়ে দিয়েছে, আবার চালের দামও বাড়িয়ে দিয়েছে। যেকারণে বাজারে চালের দাম বেড়েছে।

এতে আমাদের মতো ব্যবসায়ীদের কোনো হাত নেই। আমরা বেশি দামে চাল কিনলে বেশি দামে বিক্রি করি,আর কম দামে কিনলে কম দামেই বিক্রি করি। তিনি আরও জানান, চালের দাম কম থাকলে সবার জন্যই লাভ হয়।

আরও পড়ুন : নামসর্বস্ব দলের সঙ্গে বৈঠকে বিএনপি

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, ভরা মৌসুমে চাল মজুদ করে রেখে কেউ যদি দাম বাড়ানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আমরা বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং করে থাকি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা