মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ
সারাদেশ

মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের আড়িয়াল ইউপির চেয়ারম্যান কাউকে কিছু না বলেই চল্লিশ বছরের পুরাতন অর্ধশতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে বাঁধা দেওয়া হলে, চেয়ারম্যান কাদির হালদার গাছের মালিককে গ্রাম ছাড়া করার হুমকি দিচ্ছেন বলে ভুক্তভোগী গাছ মালিক অভিযোগ করেছেন। এতে ক্ষতিগ্রস্ত গাছের মালিক অসহায় হয়ে স্থানীয় প্রশাসনের কাছে বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছেন না।

আরও পড়ুন : ফের ১০ দিনের রিমান্ডে পি কে হালদার

গত ১২ মে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়াল ইউনিয়নের সিংহের নন্দন গ্রামে মৃত ডা: মেছের আলী খানের বাড়ির পাশের নিজস্ব রাস্তায় গাছ কাটার নির্মম ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (১৭ মে) সরেজমিন গিয়ে জানাগেছে, টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়াল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিংহের নন্দন গ্রামের মৃত ডা: মো. মেছের আলী খানের বাড়ির পাশের রাস্তার পাশে তাদের চল্লিশ বছরের পুরাতন আম, লেচু, নারিকেল, গাব, সুপারিসহ ৬০টি গাছ ছিল। এসব গাছে বিভিন্ন ঋতুতে প্রচুর ফল ধরতো, এবছরও গাছগুলোতে ফল ধরে ছিল। গাছগুলোতে প্রচুর আম, লিচু, নারকেল ও সুপারি কম বেশি রয়েছে। এ সময় প্রয়াত ডা: ছেলে আমজাদ আলী খান গাছ কাটাতে বাঁধা দিলে চেয়ারম্যান কাদির হালদার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অস্ত্র প্রদর্শন করে তাকে ভয়ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

আরও পড়ুন : ‘শেখ হাসিনার নামে হোক পদ্মা সেতু’

এদিকে, ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো পর্যন্ত গাছ কাটার সঙ্গে জড়িতদের কাউকে আটক করেনি বলে, অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

এ ব্যাপারে প্রয়াত ডাক্তারের ছেলে সাচ্চু খান বলেন- চল্লিশ বছর ধরে এ ফলজ গাছগুলো বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলো। ভালো ফল ধরতো। গ্রামের অনেক মানুষই এ গাছের ফল খেতো। মানুষ গাছের নীচে এসে বসতো। আড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জোর করে দু’দফায় গাছগুলো কেটে ফেলেছে। আমরা বাঁধা দিতে গিয়ে সন্ত্রাসীবাহিনীর অস্ত্রের মুখে পড়েছি। গাছ কাটার বিচার পাচ্ছিনা। থানায় অভিযোগ করেও আমরা অসহায়!

আরও পড়ুন : ‘গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়’

এ ব্যাপারে আড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদির হালদার জানান- ডাক্তারের বাড়ির পাশের গাছগুলো সরকারী হালটে পড়েছে। ডাক্তার বাড়ির লোকজন ইচ্ছা করে রাস্তার জায়গায় গাছ লাগিয়ে অবৈধভাবে রাস্তা দখল করে রাখছিলো। সেখান থেকে রাস্তা প্রশস্ত করার জন্য ১২ ফুট রাস্তা উদ্ধার করার জন্য কাটা হয়েছে।

টঙ্গীবাড়ি থানার তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, গাছ কেটে ফেলার ঘটনায় একটি অভিযোগ থানায় হয়েছে। তা, সরেজমিন তদন্ত করে সত্যতাও পেয়েছি। আরও তদন্ত করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা