সারাদেশ

পুলিশের মারধরে আসামির অন্তঃস্বত্বা স্ত্রী হাসপাতালে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: গরু চুরির মামলায় এফআইআর ভুক্ত আসামি ধরতে অভিযান চালান পুলিশ। এ সময় স্ত্রী স্বামীর গ্রেফতার এড়াতে পুলিশের হাতে পায়ে ধরেও শেষ রক্ষা হয়নি। উপরুন্ত পুলিশের ধাক্কা, লাথি ও লাঠির আঘাতে লুটিয়ে পড়ে অন্তঃস্বত্বা স্ত্রী। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে অতিরিক্ত রক্তক্ষরণ হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার (১২ মে) সকালে এ ঘটনাটি ঘটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর পশ্চিম পাড়া গ্রামে। আহত ওই নারী হচ্ছেন ওই গ্রামের আবুল হাসেম রাজিবের (২২) স্ত্রী। গত প্রায় চার বছর আগে তাঁর বিয়ে হয়। তিনি দ্বিতীয়বার সন্তান সম্ভবা।

গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য নবী হোসেন জানান, কয়েকদিন আগে এলাকা থেকে ছয়টি গরু চুরি হয়। এর মধ্যে গরু উদ্ধারে এলাকায় বেশ কয়েকটি সালিসও হয়েছে। কোনো ফলাফল না হওয়ায় পরে বিষয়টি নিয়ে মামলা হয়। এই গরু চুরির মামলায় আবুল হাসেম রাজিবকে চার নাম্বার সন্দেজনক আসামি করা হয়। এ অবস্থায় গত বেশ কয়েকদিন ধরে অভিযুক্ত রাজিব শ্বশুড় বাড়িতে অবস্থান করছিলেন। এটা জানতে পেরে মামলার বাদী পুলিশকে খবর দিলে পুলিশ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে রাজিবকে ধরতে ঘরে প্রবেশ করে।

রাজিবের শাশুড়ি জাহানারা বেগম জানান, ওই সময় তিনি নিজের ঘরে ছিলেন। পরে এগিয়ে গিয়ে দেখেন থানার একজন দারোগা তাঁর মেয়ের স্বামী রাজিবকে ব্যাপক মারধর করতে থাকলে অন্তঃস্বত্বা মেয়ে এগিয়ে গিয়ে দারোগার পায়ে ধরে স্বামীকে না মারতে অনুরোধ করেন। কিন্তু দারোগা কোনো কথা না শোনে মেয়ে রিপা আক্তার (২০)কে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পরে তল পেঠে লাথি মারে। এ সময় জোরে চিৎকার দিয়ে মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আহত রিপা আক্তার জানান, সাত পুলিশ যখন তাঁর স্বামীকে ধরতে ঘরে প্রবেশ করেন তখন তিনি ভাত খাচ্ছিলেন। এ অবস্থাতেই স্বামীকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করার চেষ্টা করে। তখন তিনি অনুরোধ করে বলেন খাওয়াটা শেষ করে নিতে। কিন্তু এমদাদ নামে দারোগা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে পরপর দুটি লাথি মারে। এতেই কান্ত হয়নি। হাতে থাকা লাঠি দিয়েও তাঁর মাথা ও শরীরে তিন থেকে চারটি আঘাত করেন ওই পুলিশ সদস্য। এ সময় পেটে প্রচন্ড ব্যাথা শুরু হলে শ্বশুড় আমাকে গৌরীপুর সদর হাসপাতালে নিয়ে যান।
আহত রিপার শ্বশুড় আবুল বাসার লিটন জানান, স্থানীয় হাসপাতাল থেকে বিকেলে রিপাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে গৌরীপুর থানার উপপরিদর্শক মো. এমদাদুল হক আসামি ধরার কথা স্বীকার করে সাংবাদিকদের জানান, গরু চুরির মামলায় রাজিবকে ধরার সময় পুলিশের ওপর আক্রমন করেন পরিবারের লোকজন। এ সময় দা নিয়ে তেড়ে আসেন আসামি রাজিবের শাশুড়ি। অন্যদিকে স্বামীকে রক্ষা করতে স্ত্রী রিপা এগিয়ে আসলে পা পিছলে পড়ে যায়। তাকে কোনো মারধর করা হয়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা