উলিপুরে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি
সারাদেশ

উলিপুরে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে মধ্য বৈশাখের সন্ধ্যারাতের শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধানক্ষেতসহও অন্যান্য ফসলের।

আরও পড়ুন : সরকারি প্রতিষ্ঠানে সেবাটা গুরুত্বপূর্ণ

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত আটটার দিকে হঠাতই আকাশে কালো মেঘ ছেয়ে যায় এবং বজ্রপাত হতে থাকে। একটু পরেই শিলাবৃষ্টিসহ ঘন্টায় প্রায় ৫০-৬০ কিলোমিটার গতির ঝড়ো হাওয়া বইতে থাকে।

এই কালবৈশাখীর ঝড়ো হাওয়ায় কৃষকের প্রায় ৩৫০ হেক্টর জমির ধান মাটিতে নুইয়ে পড়েছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে বোরো আবাদের লক্ষ মাত্রা ধরা হয়েছে ২২ হাজার ১৭৬ হেক্টর জমি। অর্জিত হয়েছে ২২ হাজার ৩৫০ হেক্টর যার সম্ভাব্য উৎপাদন ৩.৫৪ মেট্রিক টন চাউল। বৈরি আবহাওয়া ও ঘনঘন বৃষ্টির কারনে নিচু জমিতে বোরো ধান পানিতে লেপটে গেছে এ অবস্থায়ও অনেকেরই বিড়ি ২৮ ধান জমিতে পাকতে শুরু করেছে।

আরও পড়ুন : ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ মৃত্যু

ভারি শিলাবৃষ্টির আঘাতে অনেকের পাকা ধানের আধা পাকা ধান মাটিতে পড়ে গেছে। প্রান্তিক কৃষক ঋনের বোঝা কাঁধে নিয়ে জমিতে ফসল ফলানোয় ব্যস্ত থাকলেও এ অবস্থায় চিন্তিত হয়ে পড়েছে কৃষক। একদিকে উৎপাদন ব্যাহত হওয়ার ভয় আরেক দিকে ঋনের বোঝা পরিশোধের দায়, সব মিলিয়ে ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল পর্যায়ের কৃষক হতাশায় ভুগছে।

এ উপজেলাটি ব্রহ্মপুত্র ও তিস্তা বেষ্টিত হওয়ায় এ অঞ্চলের নিম্নাংশের বোরো ধানের অনেক জমি পানিতে তলিয়ে গেছে। ইটভাটার আঘাত অনেক কৃষকই এখনো সহ্য করে উঠতে পারেনি এরই মধ্যে আবার প্রকৃতির বৈরি আচরণ এ নিয়ে বেশ হতাশ এ অঞ্চলের কৃষক।

আরও পড়ুন : সেই হেলমেটধারীদের গ্রেফতারে অভিযান চলছে

পৌরসভাস্থ কৃষক হাছান, ফুলচান, করিম ও বজরা, সাতদরগার কৃষক হোসেন ও ফনি জানালেন, বৃষ্টির দরকার আছে কিন্ত এত ঘন বৃষ্টি হলে আবাদ ঘরে নিতে পারব না এবং পাটের আবাদের অবস্থা হবে আরো খারাপ। তারা আরো জানালেন, টালি জমিতে যেসব সবজি চাষ করা হয়েছে সবজি গাছ বেড়ে উঠতে পারছে না। পর পর দু'বার শীলা বৃষ্টিতে উৎপাদনসহ নানা জাতের ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।

আমের গুটি ও লিচুর গুটিতে দাগ ধরেছে এবং প্রতিদিন আম লিচুর গুটি পড়তে পড়তে গাছ ফাকা হয়ে যাচ্ছে। এতে করে মৌসুমি ফলের সংকটও দেখা দেয়ার আশংকা করছেন সাধারন মানুষ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যে হেলে পড়া প্রায় ৩৫০ হেক্টর জমির তালিকা প্রস্তুত করে কৃষিমন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন : বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪

ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য মন্ত্রনালয় কোনো ব্যবস্থা নিলেই আমরা দ্রুতই তাদের সহযোগিতা করতে পারব। তিনি আরো জানান, মাঠ পর্যায়ের সকল কৃষকদের লোজিং আপের মাধ্যমে ধানের গাছ দাড় করানোর পরামর্শ দেয়া হচ্ছে।

কুড়িগ্রাম জেলার কৃষি আবহাওয়া পর্যেবক্ষনাগারের আবহাওয়া বিষয়ক কর্মকর্তা সবুর হোসেন বলেন, মার্চ মাসে বৃষ্টি হয়েছিলো ৩২ মিলি মিটার, এপ্রিলের এ পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪৫৭ মিলি মিটার যা কৃষির জন্য ক্ষতিকর। তিনি আরো জানান, আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারি বৃষ্টির সঙ্গে শিলবৃষ্টিও হতে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা