সারাদেশ

ভোলায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

মো কামরুল হোসেন সুমন, ভোলা: ভোলা জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বড় বড় বাজারের মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। কোভিড-১৯ এর কারণে গত দুই বছর পর এ ঈদের কেনাকাটায় যেনো প্রাণ ফিরে পেয়েছে। ক্রেতাদের আগমনে মুখর বিভিন্ন মার্কেটগুলোতে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বিপণি-বিতানে চলছে কেনাকাটা।

আরও পড়ুন: ঢাকা কলেজে র‌্যাবের অভিযানে আটক ১

এদিকে, দিন রাত যখনই সুযোগ হচ্ছে তখনই ঈদের কেনাকাটায় বেরিয়ে পড়ছেন নারী-পুরুষরা। তবে তুলনামূলক নারীদের উপস্থিতি চোখে পড়ার মত। তবে সন্ধ্যা হলেই ভিড় বাড়ছে বেশি। আবার অনেকেই মনে করেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং পহেলা বৈশাখ ও ঈদ এ কারণে এবার রমজানের শুরু থেকেই জমে উঠেছে কেনাকাটা।

মনপুরা উপজেলার বাংলা বাজার, হাজিরহাট, কোড়ালিয়া, লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন গজারিয়া বাজারের মার্কেটগুলোতে ঘুরে দেখা গেছে, কাপড়ের দোকানগুলোতে নারী ক্রেতাদের উপচেপড়া ভিড়। এ ইউনিয়নের আশপাশের গ্রামগুলো থেকে আসছেন মানুষ এখানে কেনাকাটা করতে। ক্রেতারা তাদের পছন্দমতো পণ্য কিনছেন। তীব্র গরমকে উপেক্ষা করে ক্রেতা বিক্রেতায় বাজার এখন সরব।

এছাড়াও জমে উঠেছে উপজেলার কর্তার হাট, লর্ডহার্ডিঞ্জ, চতলা, মঙ্গলসিকদার, নাজির পুর, আবুগজ্ঞ, ফুলবাগিচা, শাওন বাজার, রায় চাঁদ বাজার, চৌমুনি বাজার ও গজারিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছোট-বড় বাজারগুলো।

আরও পড়ুন: সেই মা-ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ

ফুলবাগিচা থেকে পৌরসভা মসজিদ মার্কেটে আসা ক্রেতা কামরুল হাসান জানান, কোভিডের কারণে গত দুই বছর ঈদ উপলক্ষে কেনাকাটা করতে পারিনি। এবার আগেভাগে শপিং করতে এসেছি। চলতি সপ্তাহে নিজের ও আত্মীয়-স্বজনের জন্য শপিং শেষ করতে চাই। কারণ শেষদিকে অনেক ভিড় হয়।

ফরাজগঞ্জ থেকে ক্রেতা জান্নাত বেগম তার মেয়ের জন্য নিয়েছেন কাচাবাদাম নামের থ্রি-পিছ এবং তার জন্য নিয়েছেন জামদানী শাড়ী। তিনি জানান, পরিবারের সবার জন্য পোষাক নিতে আসছি। ভালো-সুন্দর কালেকশন শেষ হয়ে যাবে তাই আগে ভাগে কিনে নিয়েছি। এছাড়া পোষাকের দাম একটু বেশি। ঈদ উপলক্ষে পরিবারের মুখে হাসি ফুটাতে হলে কিনতে হবে, তাই কিনেছি।

আরও পড়ুন: মকবুলের থেকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পাওয়া গেছে

পৌরসভার মসজিদ মার্কেট শাড়ি ঘরের স্বত্বাধিকারী মেহেদী হাসান জানান, গত দুই বছরে করোনার কারণে বিক্রি অনেক কম হয়েছে। এ বছর বিক্রি অনেক ভালো। থ্রি-পিছ, থানকাপড়, কাটাকাপড়, জামদানী শাড়ি ও বাচ্চাদের পোষাক এখন বেশি চলছে।

এছাড়াও এই মার্কেটর সেলসম্যান মোঃ জাহিদ হাসান জানান, এবছর বেশি চাহিদা কাচাবাদাম, বিভোর, বুটিক, ফ্যাশন ও রিমিক্স থ্রি-পিছ।

গজারিয়া বাজারের সোহাগ গার্মেন্টসের স্বত্বাধিকারীরা মোঃ সোহাগ জানান, গত দুই বছর করোনার কারণে দোকানে যে লোকসান হয়েছে। আসা করি এ বছর তা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবো। এ ঈদে মেয়েদের বেশি চাহিদা কাচাবাদাম নামের থ্রি-পিছ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা