সারাদেশ

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাসহ দুই খুন

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামে ছুরিকাঘাতে ছাত্রলীগসহ দুইজনকে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২২ এপ্রিল) রাতে পৃথক পৃথক স্থানে ঘটে এই ঘটনা। নিহতদের ছাত্রলীগ কর্মীর নাম আসকার বিন তারেক (১৮)। অপরজন কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল (৩৫)।

আরও পড়ুন: আনন্দে মাতোয়ারা তঞ্চঙ্গ্যা ও চাকমা সম্প্রদায়

আসকার নগরের জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক। নগরের বিএফ শাহীন কলেজের ছাত্র তিনি। আসকারের বাড়ি নগরের এনায়েত বাজার এলাকায়। বাবার নাম এস এম তারেক। অন্যদিকে, নিহত সোহেল কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ভাগিনা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাসের অনুসারী এবং নগর ছাত্রলীগের সহসম্পাদক সাব্বির সাদেকের অনুসারীদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। শৈবাল দাস সুমন ও সাব্বির সাদেক নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। এর মধ্যে শুক্রবার ইফতারের পর নগরীর আন্দরকিল্লা এলাকায় দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। রাত ১০টার দিকে দুই পক্ষ চেরাগী মোড় এলাকায় মুখোমুখি হয়। সেখানে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। একপর্যায়ে সাব্বির গ্রুপের আসকার ছুরিকাঘাতে আহত হন। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কারা তাকে ছুরিকাঘাত করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন: নীলফামারীতে গর্ভবতী নারীকে ভুল চিকিৎসা

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের পটিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সোহেল (৩৫) নামে আরেক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। পটিয়া থানাধীন কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. সাজ্জাদ (২০), সাদ্দাম হোসেন (৩০) ও জয়নাল আবেদীন (৩৪)।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে কাশেম চেয়ারম্যানের ছোট ভাইকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা