সারাদেশ

চুরির অপবাদ দিয়ে এক কি‌শোর‌কে নির্মম নির্যাতন

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে কবুতর চুরির অপবা‌দ দিয়ে এক কি‌শোর‌কে বা‌শেঁ‌র খু‌টির সা‌থে বে‌ধে ‌নির্মম নির্যাতনের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

আরও পড়ুন: তালাবদ্ধ আবাসিক হোটেলে নারীর লাশ

এ ঘটনায় নির্যাত‌নের স্বীকার হৃদয়ের বাবা বা‌দী হ‌য়ে রোববার সন্ধ্যায় ৫জ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে ও আরো অজ্ঞাত ৪জনের বিরু‌দ্ধে ত্রিশাল থানায় এক‌টি অ‌ভি‌যোগ ক‌রেন। নির্যাত‌নের স্বীকার হৃদয় (১৩) ত্রিশাল উপজেলার কাঠাঁল ইউ‌নিয়‌নের বা‌নিয়া ধলা গ্রা‌মের পাল্লা শে‌খের বা‌ড়ির মোঃ জ‌লিল উ‌দ্দি‌নের ছে‌লে।

অ‌ভিযোগ ও স্থানীয়‌ সূ‌ত্রে জানা গে‌ছে, পূর্ব শত্রুতার জে‌রে শুক্রবার দিবাগত মধ্যরা‌তে কাজ শেষ ক‌রে কি‌শোর হৃদয় (১৩) সাই‌কেল যু‌গে বা‌ড়ি ফেরার প‌থে একই গ্রা‌মের জামাল উ‌দ্দি‌নের বা‌ড়ি সাম‌নে যাওয়া মাত্রই সাই‌কেল থা‌মি‌য়ে কবুতর চুরির অপবাদ দিয়ে দোষারুপ করে। এ‌তে প্রতিবাদ করা মাত্রই জামাল উদ্দিন সহ অন্যান্যরা হুমকি দিয়া বলে, ‘হাত-পা বাধিয়া ফেল’।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে শনাক্ত সাড়ে চার লাখ

প‌রে অজ্ঞাত ক‌য়েক জনসহ তা‌দের বসত ঘরের সামনে একটি বাঁশের খু‌টির সা‌থে হাত-পা বে‌ধে মারত্মক ভা‌বে শারী‌রিক নির্যাতন ক‌রে। প‌রে স্থানীয়দের সহযোগীতায় হৃদয়‌কে উদ্ধার ক‌রে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হ‌লে কর্তব‌্যরত চিকিৎসক তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন। বর্তমা‌নে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ০৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

এ বিষ‌য়ে জান‌তে অ‌ভিযুক্ত‌ জামাল উ‌দ্দি‌নের সা‌থে কথা ব‌ললে তি‌নি জানান, হৃদয়‌কে হা‌তে না‌তে আটক ক‌রি। প‌রে অজ্ঞাত ক‌য়েকজন তা‌কে মারধর ক‌রে।

এ বিষ‌য়ে কি‌শোর হৃদয়কে নির্যাত‌নের সত্যতা নি‌শ্চিত ক‌রে ত্রিশাল থানার এসআই কামরুল হাসান ব‌লেন, সংবাদ পে‌য়ে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌‌রে জান‌তে পা‌রি হৃদয় কাজ শে‌ষে বা‌ড়ি ফেরার প‌থে জামাল উ‌দ্দি‌নের বা‌ড়ির সাম‌নে গে‌লে তা‌কে কবুতর চোর সন্দে‌হে মারধর ক‌রে। এ ঘটনায় আইনানুগ ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা