সৈয়দপুরে সময় টিভি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সারাদেশ

সৈয়দপুরে সময় টিভি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আমিরুল হক, নীলফামারী : দেশের অন্যতম ইলেকট্রিক সংবাদ মাধ্যম 'সময় টিভি'র ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে।

আরও পড়ুন : ভ্রমণ ভিসায় বিমানবন্দরে হয়রানি নয়

রোববার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় শহরের সিটি সেন্টারে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য রাবেয়া আলীম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী, সাধারণ সম্পাদক মহসিনুল হক, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খাঁন।

প্রথমেই সিটি সেন্টারের নিচতলায় ফিতা কেটে সময় টিভি'র নীলফামারী জেলা অফিস উদ্বোধন করা হয়। পরে কেক কেটে ১১ বছর পেরিয়ে ১২ তম বর্ষে পদার্পণ কে অভিনন্দিত করা হয়।

আরও পড়ুন : ঈদযাত্রায় ভোগান্তিতে পড়বে নগরবাসী

এরপর আলোচনা সভায় অতিথিরাসহ আরও বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, দৈনিক জনকণ্ঠের নীলফামারী জেলা প্রতিনিধি তাহমিন হক ববি প্রমুখ।

সময় টিভি'র নীলফামারী জেলা প্রতিনিধি ও সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদলের আমন্ত্রণে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সভাপতি আলহাজ্ব জোবায়ের আলম, সৈয়দপুর লায়ন্স স্কুল কলেজের সভাপতি লায়ন রেয়াজুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান।

আরও পড়ুন : টেক্সটাইল পণ্য আমদানিকারকরা ঝুঁকছে ভারতে

এছাড়াও নীলফামারী ও সৈয়দপুরের ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ, সুধীজন ও বিশিষ্ট ব্যাক্তিত্বগণ আলোচনা সভা শেষে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা