মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ
সারাদেশ
যমুনা পাড়ের জনগণ অনলাইন গ্রুপ

মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে একটি অরাজনৈতিক সংগঠন যমুনা পাড়ের জনগণ অনলাইন গ্রুপের পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে কোরআন শরীফ, পাঞ্জাবি, বোরকা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : দেশে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে আর্তমানবতার সেবায় নিয়োজিত "যমুনা পাড়ের জনগণ অনলাইন গ্রুপের আয়োজনে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে ২ টি হুইলচেয়ার, ১১৭ টি কোরআন শরীফ ,২ টি বোরকা,২১ টি পাঞ্জাবী, চর গাবসারা দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা ও রায়ের বাসলিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা, সহ উপজেলা বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের মাঝে এ সব জিনিস বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

যমুনা পাড়ের জনগণ অনলাইন সংগঠনের সহ-সভাপতি মনিরুজ্জামান কাইয়ুম এর সঞ্চালনায় প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান দিলশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

বিশেষ অতিথি ছিলেন- যমুনা হাতিয়া কলেজের সহকারী অধ্যাপক আখতার হোসেন খান, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ মকবুল হোসেন, গাবসারা ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম লেবু, সংগঠনের সদস্য দেলোয়ার হোসেন, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ আলম সরকার, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মুকুল খন্দকার, সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, ইবরাহিম খাঁ'র আলোকিত গ্রুপ ভূঞাপুর এর এ্যাডমিন ও সাংবাদিক খায়রুল খন্দকার, সাংবাদিক কোরবান আলী তালুকদার, প্রতিভা ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক রেজওয়ানুল করিম রানা, গোবিন্দাসী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হোসাইন মাহমুদ হিমেল, সাধারণ সম্পাদক আলিম মৃধা, সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন সানি ও সংগঠনের সকল সদস্যরা সহ স্হানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা