সারাদেশ

রমজানে অহেতুক দ্রব্য মূল্য বৃদ্ধি করবেন না

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার: কিশোর গ্যাংয়ের ব্যাপারে এলাকাভিত্তিক তথ্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

আরও পড়ুন: জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি

তিনি বলেন, রমজান এসেছে আত্মশুদ্ধির জন্য। নিজেকে পরিবর্তন করতে পারাটাই রমজানের সার্থকতা। অহেতুক দ্রব্য মূল্য বৃদ্ধি করবেন না। পবিত্র রমজানে যাতে সবাই স্বস্তি নিয়ে বাজার করতে পারেন সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। তেলের যে সংকট ছিল তা কেটে গেছে।

কিশোর গ্যাংয়ের ব্যাপারে এলাকাভিত্তিক তথ্য নেওয়া হচ্ছে। অপরাধ করে কেউ পার পাবে না। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা দরকার।

রোববার (১০ এপ্রিল) বিকালে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এসব কথা বলেছেন।

বড়বাজার পৌরসভা মার্কেস্থ ফেডারেশনের কার্যালয়ে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

ফেডারেশনের সভাপতি ও পৌর প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে এসপি বলেছেন, শহরকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান জোরদার করা হবে। পাইকারি, খুচরা বিক্রেতাদের ধরা হচ্ছে। অপরাধ করে কেউ পার পাবে না। বিশেষ করে রাখাইন পাড়ায় নজরদারির আওতায় আনা হবে।

তিনি বলেন, রমজানে সবাইকে সংযমী হতে হবে। পবিত্র এই মাস থেকে সহানুভূতি, সহমর্মিতার শিক্ষা নেওয়া দরকার। পুলিশের সাথে জনগণের সেতুবান্ধব কার্যক্রম জোরদার করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।

রমজানে ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কেট, শপিংমলসমূহে টহল বাড়ানো হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: নজরদারিতে থাকবে থানার সার্ভিস ডেস্ক

ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুল হাশেম সওদাগরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল ইসলাম, এডিএম আবু সুফিয়ান, সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, উপদেষ্টা আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী, জেবর মুলক, জসিম উদ্দিন, শওকত ওসমান পিয়ারু, রফিকুল ইসলাম, সহসভাপতি আলহাজ্ব নুরুল কবির চৌধুরী, সিনিয়র সহসাধারণ সম্পাদক মোতাহের হোসেন, সহসাধারণ সম্পাদক খালেদ ওমর রানা, সাংগঠনিক সম্পাদক আবু আহমদ, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সমাজ কল্যাণ সম্পাদক আহমদ কবির, প্রচার সম্পাদক শফিউল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াছ, দপ্তর সম্পাদক মোঃ জাফর আলম, সম্পাদক আনোয়ারুল ইমরান রায়হান, সাহিত্য সম্পাদক হেলাল উদ্দিন, সদস্য কামরুল হাসান, আজিব চৌধুরী, আবুল কালাম, শাহ খোরশেদ আলম, মোহাম্মদ নাছির উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা