সারাদেশ

বরগুনায় অবৈধ ড্রেজার জব্দ, হয়নি মামলা

মোঃ সানাউল্লাহ, বরগুনা: বরগুনা সদর উপজেলার আমতলী গ্রাম থেকে একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছে বরগুনা থানা পুলিশ।

আরও পড়ুন : আমদানি করা সরকার নয়

অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে মেশিনটি জব্দ করা হলেও এখন পর্যন্ত মামলা হয়নি।

অভিযানের দায়িত্বে থাকা এএসআই মাসুম মেশিনটি জব্দের কথা শিকার বলেন, মেশিনটি চাইলে মালিক নিয়ে নিতে পারে, তবে আমরা এ মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে দিব না।

খোঁজ নিয়ে জানা যায়, ৯৯৯ এ ফোন করার পরে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ২নং গৌরিচন্না ইউনিয়নের আমতলী খাল থেকে সদর থানার এএসআই মাছুম অবৈধভাবে বালু উত্তোলনের মেশিনটি জব্দ করেন। এরপর মেশিনটি জব্দ করে ২নং গৌরিচন্না ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মানিক চন্দ্র রায়ের কাছে মেশিনটি জিম্মায় রাখে পুলিশ।

আরও পড়ুন : এবার সর্বনিম্ন ফিতরা ৭৫ টাকা

জিম্মায় রাখার বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য মানিক চন্দ্র রায় বলেন, পুলিশের পক্ষ থেকে একটি অবৈধ ড্রেজার মেশিন আমার জিম্মায় রাখা হয়েছে। আমি মেশিনটি মাসুদ নামের এক স্থানীয় ব্যক্তির নিকট জিম্মায় রেখেছি।

বিস্বস্ত সূত্রে জানা যায়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ২০২১-২২ অর্থবছরে হেরিং বোন বন্ড (এইচবিবি) দ্বিতীয় পর্যায়ের দুটি প্যাকেজ অনুমোদন পায় বরগুনা সদর উপজেলা। হেরিং বোন বন্ড এইচবিবির ৫নং ওয়ার্ডের সোহাবাহান এর বাড়ি থেকে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে কবির মাস্টারের বাড়ির মসজিদ পর্যন্ত ৩৩৫ মিটার রাস্তা পান ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মান কনস্ট্রাকশন।

পরে এখানে ঠিকাদার নয়ন অবৈধভাবে পাশ্ববর্তী খাল থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে উক্ত রাস্তায় ব্যবহার করা হয়। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা ৯৯৯ এ ফোন করে অভিযোগ দেয়। পরে বরগুনা থানা থেকে এএসআই মাসুম গিয়ে অবৈধ ড্রেজার (বোমা) মেশিনটি জব্দ করে।

আরও পড়ুন : ইরানের কুদস বাহিনী সন্ত্রাসী সংগঠন

নির্মান কনস্ট্রাকশনের ঠিকাদার নয়ন জানান, আমি এইচবিবি হেরিং বোন বোল্ডের কাজটি পেয়েছি। তবে এই বালু আমি ফেলিনি। বালুর ফেলার কন্ট্রাক্ট স্থানীয় রাজিব নামে এক ব্যক্তিকে দিয়েছি। তিনি সিএফটি ১১ টাকা করে নেয়।

বালুর কন্ট্রাক্ট নেয়া রাজিবের সাথে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে বলেন, আমি কোন বালুর কন্ট্রাক্ট নেয়নি। এবং নয়ন ঠিকাদারের কোন কাজ করিনা। তবে আমরা বালু তোলার জন্য জরিমানা দিয়েছি ৷ জরিমানা কাকে দিয়েছেন জানতে চাইলে তার কোন সদুত্তর দিতে পারেনি।

খোঁজ নিয়ে জানা যায়, রাজীব স্থানীয় ছাত্রদলের সাথে সরাসরি সম্পৃক্ত।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বলেন, ৯৯৯ সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে দিয়ে বালু উওোলন বন্ধ করে দিয়েছি। ড্রেজার মেশিনটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। তবে এ ব্যাপারে কারো কাছ থেকে লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইন আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিয়া শারমিন মুঠোফোনে বলেন বিষয়টি আমার জানা নাই। আপনার মাধ্যমে শুনলাম। খোজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা