সারাদেশ
পাঁচশ কোটি টাকা বরাদ্দ 

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার: চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতায় আরও ৫শ কোটি টাকা বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদসহ জাইকার সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কক্সবাজার পৌরসভা।

আরও পড়ুন: ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

এ উপলক্ষে বুধবার (৬ এপ্রিল) বিকেলে কলাতলী হোটেল-মোটেল জোন সুগন্ধা সড়কে বিশাল আনন্দ মিছিল করে পৌর পরিষদ। যেখানে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেয়। কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে সী-ইন পয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে সেখানে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম তারিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম।

এদিকে বহুল প্রত্যাশিত ৫শ' কোটি টাকার প্রকল্পটি ইতোমধ্যে একনেকে অনুমোদন হয়ে গেছে বলে জানান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম তারিকুল আলম।

এছাড়া চলামান প্রায় ৩০০ কোটি এবং জাইকার সদ্য অনুমোদিত ৫০০ কোটি টাকা বরাদ্দের সবগুলো প্রকল্প বাস্তবায়ন হলে এই কক্সবাজার একদিন বিশ্বের দ্বিতীয় সিঙ্গাপুরে পরিনত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র মুজিবুর রহমান। এ জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নগর পিতা।

আরও পড়ুন: টিসিবির পণ্য মজুত করায় অর্থদণ্ড

এ সময় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এনামুল হক, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, কাউন্সিলর এম এ মনজুর, কাউন্সিলর রাজবিহারী দাশ, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর আক্তার কামাল আজাদ, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, কাউন্সিলর ইয়াছমিন আক্তার, কাউন্সিলর জাহেদা আক্তার, কাউন্সিলর নাসিমা আক্তার, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহেদ আলী, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আরবান ডেভেলপমেন্ট সিটি গভর্নমেন্ট প্রজেক্ট (ইউডিসিজিপি) এর আওতায় গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি বাস্তবায়নে অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা