সারাদেশ

মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে সরকারের নানামূখী পদক্ষেপ

মোঃ কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টার: বর্তমানে দেশের জিডিপিতে মৎস্য খাত অসামান্য অবদান রাখছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

তিনি বলেন, দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। এতে করে দেশে কর্মসংস্থান সৃষ্টিসহ দারিদ্র বিমোচন ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে ভোলার লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ’ এ প্রতিপাদ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে স্থানীয় প্রশাসন ও মৎস্যজীবিসহ সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। এর আগে র‌্যালীতে অংশ গ্রহণ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুছ, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা